চারদিকে শরতের শুভ্র কাশফুল, লেকের ধারে শরীর মন জুড়িয়ে দেওয়া বাতাস। কেউ বসে আড্ডা দিচ্ছেন, কেউবা ফুলের সঙ্গে ছবি তুলছেন। পরিবার-পরিজন নিয়ে নগরবাসীর অনেকেই ছুটে আসছেন উত্তরা দিয়াবাড়ির কাশবনে। দুপুরের খরতাপ কমে আসতেই লোকসমাগমে জমজমাট হয়ে ওঠে পুরো এলাকা।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা তৃতীয় পর্যায়ের সম্প্রসারিত প্রকল্পের অংশ দিয়াবাড়ি এখন কাশফুলের সাদা চাদরে ঢাকা। বিশাল খোলা জায়গা আর কাশবনের ভেতর দিয়ে যাওয়া পথ নগরবাসীর জন্য হয়ে উঠেছে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার জায়গা। এ কারণে এখানে গড়ে উঠেছে হালকা খাবারের দোকানপাটও।শনিবার দিনে দুপুর থেকেই শুরু হয় মানুষের সমাগম। বিকেলে এলাকা যেন রূপ নেয় গ্রামীণ মেলায়। ঘুরছে নাগরদোলা, সাজানো হয়েছে নানা রকম খাবারের দোকান। ফুচকা, চটপটি থেকে শুরু করে ভাজাপোড়া সবই পাওয়া যায়।আজিমপুর থেকে পরিবার নিয়ে এসেছিলেন আবুল বরকত। ছোটবেলায় গ্রামের বাড়ি নাটোরে নদীর ধারে কাশফুল দেখার স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সন্তানদের নাটোরে নিয়ে যাওয়া কঠিন। তাই দিয়াবাড়িতে এসেছি কাশফুল দেখাতে। এত কাশফুল দেখে মনটা ভালো হয়ে গেছে। ছবি তুলেছি, সন্ধ্যায় চলে যাব।’বনানী থেকে আসা এআইইউবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন সাহা জানান, ‘ফেসবুকে কাশফুলের ছবি দেখে আসার ইচ্ছে হয়েছিল। তাই বন্ধুরা মিলে এসেছি। ছবি তুলছি, বেশ ভালো লাগছে।’দিয়াবাড়ির বটতলা থেকে কিছুটা সামনেই ৩ নম্বর সেতু। সেতুর দুই পাশে লেকের ধারে গড়ে উঠেছে বোট হাউস। বাঁশ ও কাঠ দিয়ে বানানো বসার জায়গা আর সারি সারি বাঁধা প্যাডেল বোট (পায়ে চালিত নৌকা) ভাড়া নিয়ে ঘোরা যায় ঘণ্টা ভিত্তিতে।মিরপুর থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা আমিন সরকার বলেন, ‘কাশফুল দেখতে এসেছিলাম। এখানে এসে দেখি নৌকায় চড়ার সুযোগও আছে। পরিবারের সবাই মিলে নৌকায় ঘুরে ভালো লাগছে। তবে লেকের পানি যেন দূষিত না হয়, সে জন্য সবার সচেতন থাকা দরকার।’দিয়াবাড়ির সড়কের ভেতরের দিকটা সুনসান। তবে একটু পরপর নীরবতা ভেঙে উড়ে যায় উড়োজাহাজ। ঢাকায় কাছ থেকে উড়োজাহাজ ওঠানামা দেখার জন্যও দিয়াবাড়ি অন্যতম সেরা জায়গা।তবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কাশফুল ফাঁকা জায়গা জুড়ে থাকলেও অনেক জায়গায় মাটি নরম, কোথাও কোথাও চোরাবালির মতো। হাঁটার সময় তাই সাবধান থাকা জরুরি।নিসর্গবিদ মোকারম হোসেন জানান, ‘কাশফুল দেখার এটাই উপযুক্ত সময়। সর্বোচ্চ আর ১৫–২০ দিন এই ফুল থাকবে।’কীভাবে যাবেন দিয়াবাড়িউত্তরা রুটের গাড়িতে উঠে হাউস বিল্ডিং নেমে ‘জনপথ’ ধরে মাসকট প্লাজার সামনে থেকে লেগুনা পাওয়া যায়। ভাড়া ২০–৩০ টাকা।লেগুনায় না উঠতে চাইলে রিকশা বা অটোরিকশায় যাওয়া যাবে।এছাড়া মিরপুর বেড়িবাঁধ হয়ে আবদুল্লাহপুরগামী গাড়িতে উঠে পঞ্চবটী নেমে সেখান থেকে হেঁটে যাওয়া সম্ভব (১৫–২০ মিনিট)।শরতের সাদা কাশফুল দেখতে চাইলে এখনই সময়। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগে প্রতিদিন ভিড় জমাচ্ছেন নগরবাসী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি জনগণের দল, জনগণের কষ্টে পাশে থাকে: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন
বিএনপি জনগণের দল, জনগণের কষ্টে পাশে থাকে:  ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, 'প্রশাসনের সকল স্তরে ফ্যাসিবাদ বসে আছে। Read more

খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

বিয়ের আগের দিন প্রাণ গেল প্রকৌশলীর
বিয়ের আগের দিন প্রাণ গেল প্রকৌশলীর

নাটোরের বড়াইগ্রামে বিয়ের আগের দিন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে রাখা ট্রাকের পিছনে ধাক্কা লেগে জুলফিকার আলী (২৯) নামে এক Read more

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) দুপুরে Read more

আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন মেঘনা আলম
আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন মেঘনা আলম

সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন আলোচিত মডেল মেঘনা আলম। সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ আদালতকে বলেন, কেবল সৌদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন