পিতা, মা ও সন্তানের যৌথ প্রতারণার শিকার হয়েছে ফুলমতি নামে এক গৃহবধু। জমি বিক্রির নামে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ১৫ লাখ টাকা। ক্ষতিপূরণসহ টাকা ফেরতের দাবীতে শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ওই গৃহবধু। এ সময় উপস্থিত ছিলেন ফুলমতির স্বামী সাবেক সেনা সদস্য আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান ও আব্দুল আলীম।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ঝিনাইদহ পৌরসভার মহিষাকুন্ডু মৌজার ২৩৮ নং দাগে বাড়িসহ চার শতক জমি বিক্রির কথা জানান জমির মালিক মোঃ সাগর ও তার পিতা মোঃ মোলাম মন্ডল এবং মা আয়শা খাতুন। সাগর ও তার পরিবারের সাথে দামদর করে ৪০ লাখ টাকায় বাড়িসহ জমিটি বিক্রি করবে বলে জানালে তিনি ১৫ লাখ টাকার বায়না করেন। এই জমি কিনতে তিনি দুইটি গরুসহ সংসারের বিভিন্ন জিনিস বিক্রি করেন।  গত ১৩ জুলাই সাগরের কথামত তিনশত টাকার স্টাম্পের মাধ্যমে তাকে নগদ ১৫ লাখ টাকা বায়না করা হয়। বায়নার সময় মহিষাকুন্ডু গ্রামের মকলেস আলী, কোরাপাড়া গ্রামের আনোয়ার হোসেন, গয়াসপুর গ্রামের বয়জদ্দীন আহম্মেদ ও শিংগা গ্রামের মনোয়ার হোসেন সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।  বায়না করার পর চুক্তি অনুযায়ী বাকি টাকা নিয়ে জমি রেজিস্ট্রি করার জন্য সাগরকে ফোন করা হলে তিনি ২০ জুলাই জমি রেজিস্ট্রি করে দিবেন বলে জানান। ফুলমতি জানান, জমি রেজিস্ট্রির দিনক্ষণ ঠিক হওয়ায় তিনি নিজের গহনা বিক্রি ও চাষের সব জমি বন্ধক রেখে টাকা জোগাড় করে ওই তারিখে রেজিস্ট্রি অফিসে উপস্থিত হন।  সারাদিন রেজিস্ট্রি অফিসে বসে থাকার পর সাগর না আসায় তাকে ফোন করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর তার বাসায় গেলে সাগরের পিতামাতা তাদের সঙ্গে খারাপ আচরণ করে বলেন, ‘ছেলে টাকা নিয়েছে, তার কাছে যাও, সে তোমাদের জমি রেজিস্ট্রি করে দিবে।’  কিছুদিন পর প্রতিবেশীর মাধ্যমে ফুলমতি জানতে পারে প্রতারক সাগর মালয়েশিয়া চলে গেছে। যাওয়ার সময় গোপনে জমিটি তার মা আয়শা খাতুনের নামে দলিল করে গেছে। সংবাদ সম্মেলনে ফুলমতি উল্লেখ করেন, তিনি অতি সাধারণ পরিবারের সদস্য হিসেবে বহুকষ্টে ১৫ লাখ টাকা জোগাড় করে জমি বায়না করেছেন। এখন তিনি জানতে পারেন সাগরের গোটা পরিবার প্রতারক। তারা জমি বিক্রির কথা বলে এভাবেই মানুষের সঙ্গে প্রতারণা করে।  হুমকি ও প্রাণনাশের অভিযোগ তুলে আরো বলেন, জমির বায়নার টাকা ফেরত চাইতে গেলে সাগরের পরিবার উল্টো হুমকি দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হয়রানিমূলক মামলা করেন। এ ঘটনায় তিনি থানায়, র‌্যাব ক্যাম্পে ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করলেও কোনো সুরাহা পাননি।  সংবাদ সম্মেলনে ফুলমতি খাতুন প্রশাসনের প্রতি তার বায়নাকৃত ১৫ লাখ টাকা (ক্ষতিপূরণসহ) ফেরত দেওয়া এবং প্রতারক সাগর, তার পিতা মোলাম মণ্ডল ও মা আয়শা খাতুনকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাপরের ফোঁসফাঁস ও হাতুড়িপেটার শব্দে মুখর কামারশালা
হাপরের ফোঁসফাঁস ও হাতুড়িপেটার শব্দে মুখর কামারশালা

আগামী ৭ জুন মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। তাই এই ঈদকে সামনে রেখে এখন Read more

নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি
নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যটিতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হওয়া উচিত বলে Read more

১৬ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
১৬ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া জাতীয় নির্বাচনটি গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি।শনিবার Read more

নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে মাইক্রোবাস, নিহত ৬
নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে মাইক্রোবাস, নিহত ৬

নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে মাইক্রোবাস, নিহত ৬নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ Read more

কালিয়াকৈরে ধর্ষণ ও চুরির অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে, গ্রেপ্তার ১
কালিয়াকৈরে ধর্ষণ ও চুরির অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে, গ্রেপ্তার ১

গাজীপুরের কালিয়াকৈরে এক গার্মেন্টস কর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণ ও মালামাল চুরির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন