আগাম নির্বাচন ও প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে দেশটির শিক্ষার্থী ও বিরোধীরা। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে দেশটির পুলিশ।গত বছরের নভেম্বরে নোভি সাদ রেলস্টেশনের ছাদ ধসে পড়ায় ১৬ জনের প্রাণহানি ঘটে। ওই মর্মান্তিক দুর্ঘটনা কেন্দ্র করেই সরকারের বিরুদ্ধে চলমান অসন্তোষ নতুন মাত্রা পায়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দুর্নীতি ও অবহেলার কারণেই রাষ্ট্রীয় অবকাঠামো প্রকল্পে এ ধরনের বিপর্যয় ঘটছে।শুক্রবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলে বিক্ষোভকারীরা ‘ভুচিচ, পদত্যাগ করো’ স্লোগান দিতে দিতে এগিয়ে যান। পরে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। বেটা নিউজ এজেন্সি জানিয়েছে, এর আগে বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল ও ফ্লেয়ার ছুড়ে মারেন।দিন শেষে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ভুচিচ দাবি করেন, সংঘর্ষে অন্তত ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে বিক্ষোভকারীদের হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ভুচিচ জানান, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হতে দেব না। সার্বিয়া একটি শক্তিশালী ও দায়িত্বশীল রাষ্ট্র।তিনি অভিযোগ করেন, এ বিক্ষোভের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। একই সঙ্গে রোববার (৭ সেপ্টেম্বর) সার্বিয়ার বিভিন্ন শহরে তার সমর্থকরা পাল্টা সমাবেশ করবে বলেও জানান।সার্বিয়াজুড়ে গত ১০ মাস ধরে চলা বিক্ষোভ অধিকাংশ সময় শান্তিপূর্ণ থাকলেও এ মাসের ১৩ তারিখে তা সহিংস মোড় নেয়। সেদিন দেশজুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হন। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে সোমবার (১ সেপ্টেম্বর), দুর্ঘটনার ১০ মাস পূর্তিতে আয়োজিত নোভি সাদের আরেকটি সমাবেশে।অভিযোগ রয়েছে, সরকারপন্থি গোষ্ঠী ও পুলিশ অতি মাত্রায় বলপ্রয়োগ করছে। এমনকি হেফাজতে থাকা অবস্থায় অনেক কর্মীকে মারধর করা হয়েছে। যদিও কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুড়িয়ে দিল ইরান
যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুড়িয়ে দিল ইরান

যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি এ দাবি Read more

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

মানিকগঞ্জের সিংগাইরে সিমেন্ট ভর্তি ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।বৃহস্পতিবার Read more

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি
জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Read more

পিডব্লিউ’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রেলওয়ে ওসির বিরুদ্ধে
পিডব্লিউ’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রেলওয়ে ওসির বিরুদ্ধে

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোঃ লিটন মিয়ার বিরুদ্ধে রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউ) আনিসুজ্জামান রাজনের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ Read more

ফিলিস্তিনি শিশু হিন্দকে নিয়ে সিনেমা আটকে দিল ভারত
ফিলিস্তিনি শিশু হিন্দকে নিয়ে সিনেমা আটকে দিল ভারত

এবারের অস্কারে সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন পাওয়া ফিলিস্তিনি শিশুকে নির্মিত তিউনেশিয়ার সিনেমা ‘দ্য ভয়েজ অব হিন্দ রজব’ ভারতে প্রদর্শনে Read more

হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি: হাসনাত
হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি: হাসনাত

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন