ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি স্থানীয় পত্রিকার প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন। দ্বিতীয় ও তৃতীয় পাতায় সব প্রতিবেদন হুবহু একইভাবে ছাপানোর অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবিবা মীরা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার লঙ্ঘনের কারণে পত্রিকাগুলোর ডিক্লারেশন বাতিল করা হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) জেলা প্রশাসন থেকে ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত জানিয়ে প্রত্যেক সম্পাদক ও প্রকাশকের কাছে চিঠি পাঠানো হয়।ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- দৈনিক আজকের ময়মনসিংহ (সম্পাদক মো. শামসুল আলম খান), দৈনিক দেশের খবর (এফ এম এ ছালাম), দৈনিক বিশ্বের মুখপত্র (এন বি এম ইব্রাহীম খলিল রহিম), দৈনিক ঈষিকা (প্রয়াত আব্দুর রাজ্জাক তালুকদার), দৈনিক অদম্য বাংলা (নাসির উদ্দিন আহমেদ), দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা (আ ন ম ফারুক), দৈনিক জাহান (প্রকাশক শেখ মেহেদী হাসান নাদিম), দৈনিক কিষানের দেশ (ওমর ফারুক), দৈনিক হৃদয়ে বাংলাদেশ (ফরিদা ইয়াসমীন রত্না) এবং সাপ্তাহিক পরিধি (বিকাশ রায়)।জেলা প্রশাসনের চিঠিতে বলা হয়, গত ১০ ও ১৩ এপ্রিল প্রকাশিত সংখ্যাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় হুবহু একই সংবাদ ও ছবি প্রকাশিত হয়, যা অনুমোদিত ছাপাখানা থেকে মুদ্রিতও হয়নি। এ ঘটনায় ১৬ এপ্রিল সংশ্লিষ্ট ১৩টি পত্রিকার সম্পাদক ও প্রকাশককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।পরে ২১ এপ্রিল তারা লিখিতভাবে জানান যে এটি ছিল বাহ্যিক ছাপাখানার ভুল এবং নিজস্ব মুদ্রণ ব্যবস্থার ত্রুটিজনিত একটি ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’। তবে জেলা প্রশাসন তাদের ওই ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে করেনি।এরপর গত ১৮ মে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিন তদন্তে নিশ্চিত হন যে পত্রিকাগুলো অনুমোদিত ছাপাখানা থেকে মুদ্রিত হচ্ছে না। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর চূড়ান্তভাবে পত্রিকাগুলোর ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, ‘ছাপাখানা ও প্রকাশনা আইনের সুস্পষ্ট লঙ্ঘনের কারণে ১১টি পত্রিকার প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ টায় ১০৭ ফুট এমএসএল হওয়ায়, আগামীকাল সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই বাঁধের Read more

পাথরঘাটায় এক যুগ পর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় এক যুগ পর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (বরগুনা):- বরগুনা পাথরঘাটা উপজেলার কালমেঘা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের Read more

কালকিনিতে বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন
কালকিনিতে বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

আজ পহেলা বৈশাখ ১৪৩২, নববর্ষের প্রথম দিন। বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো আরো একটি নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালির Read more

ফটিকছড়ির দাঁতমারায় অস্ত্রসহ অর্ধডজন মামলার আসামি গ্রেপ্তার
ফটিকছড়ির দাঁতমারায় অস্ত্রসহ অর্ধডজন মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা এলাকায় অস্ত্রসহ আমান হোসেন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা Read more

২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল
২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধবস্থার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখনো পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন