পটুয়াখালীর মহিপুরে মুদি ব্যবসায়ী মন্নান শেখকে (৭৫) হোটেল কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ব্যবসায়ীকে উদ্ধারসহ দুইজনকে আটক করেছে।ঘটনাটি ঘটে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে কুয়াকাটার হীড বাংলা সড়কের একটি নামবিহীন হোটেল কক্ষে।পরিবারের সদস্যরা জানান, মন্নান শেখকে আটক করে তার মোবাইল ফোন থেকে ছেলেকে কল দেওয়া হয়। এ সময় ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে ছেলে পুলিশকে জানালে রাতে অভিযান চালিয়ে মন্নান শেখকে উদ্ধার করে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয় তবে একজন পালিয়ে যান।অভিযুক্ত মেহেদী হাসান জানান, অনার্সের বিষয় পরিবর্তনের জন্য তিনি মন্নান শেখের কাছে ২০ হাজার টাকা ধার চান। টাকা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে বন্ধুদের নিয়ে এ ঘটনা ঘটান।অভিযুক্তরা হলেন— মম্বিপাড়া এলাকার হাসান (২২), মিশ্রীপাড়া এলাকার মেহেদী হাসান (২৮) ও কুয়াকাটা এলাকার মেশকাত (১৮)।পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে পতিতার ফাঁদে ফেলে হোটেল কক্ষে আটকে রাখা হয় মন্নান শেখকে। পরে তার ভিডিও ধারণ করে ছেলের কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করা হয়।ভুক্তভোগী মন্নান শেখ বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে আমাকে ডেকে নিয়ে একটি হোটেলে মেয়েসহ আটকিয়ে ভিডিও করে। আমার কাছে থাকা ৪২ হাজার টাকা নিয়ে যায়। পরে ছেলের কাছে ফোন দিয়ে ৩ লাখ টাকা দাবি করে।’মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘এ ঘটনায় পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ মাস পর লিবিয়া থেকে লাশ হয়ে ফিরলেন তরুণ
৫ মাস পর লিবিয়া থেকে লাশ হয়ে ফিরলেন তরুণ

ছেলেকে নিয়ে ছিল হাজারো স্বপ্ন। লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি করবে, হয়তো বিয়েও দেবে ভালো ঘরে। কিন্তু সব স্বপ্ন Read more

ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াত
ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াত

জামায়াতে ইসলামী বলেছে, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং এই সনদ মেনেই বর্তমান ও ভবিষ্যতের সরকারকে দেশ পরিচালনা করতে Read more

বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সচিবালয়ে প্রবেশ করার পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দফতরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৯ Read more

যশোরে নারী চিকিৎসককে ধর্ষণ, ভুয়া মেজর গ্রেফতার
যশোরে নারী চিকিৎসককে ধর্ষণ, ভুয়া মেজর গ্রেফতার

যশোরে দন্ত চিকিৎসককে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় ভুয়া মেজর বেনজির আহমেদকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। নড়াইল সদরের মির্জাপুর পূর্বপাড়ার নিজ Read more

বেনাপোলে বিএনপি নেতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
বেনাপোলে বিএনপি নেতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

যশোরের বেনাপোল পোর্ট থানার ডুবপাড়ায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতাকে হত্যা মামলায় আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন Read more

৩ শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে: উপদেষ্টা নুরজাহান
৩ শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে: উপদেষ্টা নুরজাহান

তিন শর্তে চাকরিজীবী পুরুষদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। সোমবার (১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন