বিদেশ সফরে ভারতীয় প্রধানমন্ত্রীর ব্যয় নিয়ে ভারতে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির বিরোধী দল কংগ্রেসের কেরালা ইউনিট জানিয়েছে, মোদি সৌদি সফরে মাত্র ১২ ঘণ্টা অবস্থান করে ১৫ কোটি রুপি খরচ করেছেন।কংগ্রেসের কেরালা ইউনিট বলেছে, মহারাষ্ট্রভিত্তিক অধিকারকর্মী অজয় বসুদেব বোস মোদির সৌদি সফরের খরচ নিয়ে জানতে চেয়েছিলেন। তার সেই প্রশ্নের জবাবে সৌদির জেদ্দায় নিযুক্ত ভারতীয় কনস্যুলেট জেনারেল জানান, মোদি সৌদি এসে ১৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৭৯২ রুপি খরচ করেছেন। যারমধ্যে হোটেল খরচ বাবদই গেছে ১০ কোটি রুপি।কংগ্রেস বলেছে, মোদির সৌদি সফরে প্রতিঘণ্টায় খরচ হয়েছে ১ দশমিক ২৫ কোটি রুপি। এরমধ্যে হোটেল ভাড়ায় খরচ গেছে ১০ দশমিক ২ কোটি রুপি।চলতি বছরের এপ্রিলে সৌদিতে যান মোদি। ওই সময় জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। ওই ঘটনার পর সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে আসেন মোদি।এদিকে অধিকারকর্মী অজয় বসুদেব বোস এক্সে মোদির এই অতিখরচ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, “জেদ্দায় কয়েক ঘণ্টার জন্য অস্বাভাবিক খরচ। শুধুমাত্র হোটেলের জন্য ১০ কোটি রুপি খরচ করেছে কেন্দ্র সরকার। এটি চমকে ওঠার মতো। মোদিকে কি কেউ এই বেহিসাবি অতিখরচের ব্যাপারে প্রশ্ন করবেন?।” সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়াএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৫ বছর পর ইরাকে নামল প্রথম ইউরোপীয় বিমান
৩৫ বছর পর ইরাকে নামল প্রথম ইউরোপীয় বিমান

দীর্ঘ ৩৫ বছর পর ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপীয় প্রথম কোনও বিমান অবতরণ করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গ্রিসের এজিয়ান এয়ারলাইন্সের Read more

অবেলায় তরমুজ চাষ করে সাইফুলের চমক
অবেলায় তরমুজ চাষ করে সাইফুলের চমক

অবেলায় কালো ও হলুদ রঙের তরমুজ চাষাবাদ করে চমক দেখিয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষক সাইফুল ইসলাম। ইউটিউবে ভিডিও দেখে ৩৩ শতক জমিতে Read more

রাস্তার ওপর পড়েছিল কিশোরীর গলাকাটা মরদেহ
রাস্তার ওপর পড়েছিল কিশোরীর গলাকাটা মরদেহ

বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামের এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের একটি রাস্তার Read more

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পাশাপশি  রাজনৈতিক Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭২ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও  ৭২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ৭২ জন নিহত হয়েছেন।  এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন