শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া আরও এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- বাদল সরকারের ছেলে ইমন হোসেন (৫) এবং শাহ আলম বেপারির ছেলে তাউহিদ (৫)। তারা দুজনেই মাদবরকান্দি সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। আহত শিশু জান্নাত (৩) বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিন শিশু স্বাভাবিকভাবে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে তারা আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন একটি পুকুরে নেমে যায়। কিছুক্ষণ পর তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে হঠাৎ পুকুরের পানিতে একটি শিশুর নিথর দেহ ভেসে উঠলে এলাকাজুড়ে কান্নার রোল পড়ে যায়। দ্রুত গ্রামবাসী পুকুরে নেমে অপর শিশুর মরদেহ উদ্ধার করে। কিছু সময় পর পুকুরের পাড় থেকে মুমূর্ষু অবস্থায় জান্নাতকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।এ বিষয়ে স্থানীয় বাবর মেধা ও আবুল হোসেন বলেন, শিশুরা প্রতিদিনই বাড়ির পাশে খেলাধুলা করত। মঙ্গলবারও তারা স্বাভাবিকভাবেই খেলছিল। হঠাৎ তাদের না পেয়ে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দুই শিশুর মরদেহ উদ্ধার হলে পুরো গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক সময়ের কণ্ঠস্বরকে বলেন, খেলতে গিয়ে তিন শিশু পুকুরে নেমেছিল। এর মধ্যে এক পরিবারের এক শিশু নিহত এবং আরেকজন আহত হয়েছে। অন্য পরিবারের আরেক শিশু মারা গেছে। আহত শিশুটি বর্তমানে চিকিৎসাধীন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে এনসিপি নেতার রোমাঞ্চকর কেলেঙ্কারি ফাঁস, জেলাজুড়ে সমালোচনা
মাদারীপুরে এনসিপি নেতার রোমাঞ্চকর কেলেঙ্কারি ফাঁস, জেলাজুড়ে সমালোচনা

জাতীয় নাগরিক পার্টির মাদারীপুরের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রহিমের রেস্টুরেন্টের ভেতর খুপড়ি ঘরের ভেতর এক যুবতির Read more

ভারতে মস্তিষ্কখেকো জীবাণুর প্রাদুর্ভাবে ১৭ জনের মৃত্যু
ভারতে মস্তিষ্কখেকো জীবাণুর প্রাদুর্ভাবে ১৭ জনের মৃত্যু

ভারতের কেরালায় মানুষের মস্তিষ্কখেকো জীবাণুর প্রাদুর্ভাব ঘটেছে। চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত এই জীবাণুতে আক্রান্ত হয়েছেন ৫২ জন Read more

গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন
গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন

পটুয়াখালীর গলাচিপায় রাতের আঁধারে জোরপূর্বক জমি দখল করে ঘর উত্তোলনের চেষ্টা ও বাগানের গাছ কর্তনের অভিযোগ উঠেছে রফিক মাতুব্বর (৩০) Read more

যেসব পেশাজীবীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ
যেসব পেশাজীবীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ

বিবাহ হলো একটি প্রচলিত সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। এর মূল Read more

পাকিস্তান বাণিজ্য বন্ধ ঘোষণায় ভারতের ক্ষতি ১.১৪ বিলিয়ন ডলার: পিবিএফ
পাকিস্তান বাণিজ্য বন্ধ ঘোষণায় ভারতের ক্ষতি ১.১৪ বিলিয়ন ডলার: পিবিএফ

ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পরে যেসব অস্থিরতা তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো বাণিজ্য। এ হামলায় ইসলামাবাদের Read more

কুড়িগ্রামের চার সংসদীয় আসনে কার কত সম্পদ
কুড়িগ্রামের চার সংসদীয় আসনে কার কত সম্পদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন। এসব হলফনামায় উঠে এসেছে কুড়িগ্রামের চারটি সংসদীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন