ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে আর লড়ছেন না মাহিন সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তিনি ওই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানান।সংবাদ সম্মেলনে সাবেক এনসিপি নেতা মাহিন সরকার বলেন, ‘সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রয়োজন। সেজন্য আমি মনে করি, অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হতে পারেন তাহলে যে কারোর চেয়ে তিনি বেশি দায়বদ্ধ থাকবেন।’ তিনি আরও বলেন, ‘আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তিনি যদি বিজয়ী হন সেটা আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।’প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছিলেন মাহিন সরকার। এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে এনসিপি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্টে ব্লকেজ হবে না, মৃত্যুর ঝুঁকি কমাবেন যেভাবে
হার্টে ব্লকেজ হবে না, মৃত্যুর ঝুঁকি কমাবেন যেভাবে

৮ ঘণ্টা অফিসে বসে কাজ আর শরীরচর্চার অভাবেই বাসা বাঁধছে বিভিন্ন রোগ। বাড়ছে হার্ট-অ্যাটাকের ঝুঁকিও। আর এ সমস্যা সমাধানে শরীরচর্চার Read more

চাকসু নির্বাচন: শিবির প্যানেলকে ২০ হাজার টাকা জরিমানা
চাকসু নির্বাচন: শিবির প্যানেলকে ২০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'সম্প্রীতি শিক্ষার্থীর জোট' প্যানেলকে ২০ হাজার টাকা Read more

“কারা ক্ষমতার ভাগ বাঁটোয়ারা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো”
“কারা ক্ষমতার ভাগ বাঁটোয়ারা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো”

কারা ক্ষমতার ভাগ বাঁটোয়ারা করতে চাইছে, গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক Read more

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ
বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে ৮টি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট Read more

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক বিকেলে
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক বিকেলে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।আজ রবিবার (৪ জানুয়ারি) বিকেল Read more

রায়পুরে দুস্থ ভাসমান জেলেদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ
রায়পুরে দুস্থ ভাসমান জেলেদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুরে তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে অস্বাভাবিক পরিস্থিতি। ঠিক সেই সময়ে দুস্থ ও অসহায় ভাসমান জেলেদের পাশে দাঁড়ালেন রায়পুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন