নোয়াখালীর সেনবাগে স্বামীর আকস্মিক মৃত্যুর ১২ মিনিটের ব্যবধানে স্ট্রোক করে স্ত্রীরও মৃত্যুবরণ করার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।এর আগে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দম্পতি একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং তারা ৬ ছেলে ৩ মেয়ের জনক-জননী ছিলেন।জানা যায়, স্বামী ছায়দুল হক (৫৯) হটাৎ করে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্ত্রীসহ পরিবারের সদস্যরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্বামীর মৃত্যুর কথা শুনে স্ত্রী বিবি মরিয়ম (৫৫) নিস্তব্ধ হয়ে পড়েন। এ সময় স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশায় উঠে খানিকটা পথ এগোতেই তিনিও স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।কেশারপাড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) আবু তালেব টিপু জানান, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তাকে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়া হলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় বিবি মরিয়মসহ পরিবারের সদস্যরা। স্বামীর মৃত্যুর ১২ মিনিটের মাথায় কানকিরহাট হাসানপুর সড়কের নুনু কোম্পানীর মেইলের সামনে অটোরিকশায় স্ট্রোক করে স্ত্রী মরিয়ম রাস্তায় পড়ে যান। আবার তাকেও একই চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ইউপি সদস্য আবু তালেব টিপু আরও জানান, শুক্রবার সকাল ৯ টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকাহত।এসকে/আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাওয়ার তথ্য নিশ্চিত করলো ইরান
এবার যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাওয়ার তথ্য নিশ্চিত করলো ইরান

পাকিস্তানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান। বুধবার দেশটির জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা Read more

ওসমান হাদি হত্যা: হামলাকারীদের পালাতে সহায়তাকারী সিবিয়ন-সঞ্জয় ফের ৫ দিনের রিমান্ডে
ওসমান হাদি হত্যা: হামলাকারীদের পালাতে সহায়তাকারী সিবিয়ন-সঞ্জয় ফের ৫ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার সন্দেহভাজন হামলাকারীদের সীমান্ত অতিক্রম করে পালাতে সহায়তাকারী সিবিয়ন দিও (৩২) ও সঞ্জয় চিসিমের Read more

বরিশালে চেতনানাশক মিশিয়ে শতবর্ষী নারীকে হত্যা, গুরুতর অসুস্থ দম্পতি
বরিশালে চেতনানাশক মিশিয়ে শতবর্ষী নারীকে হত্যা, গুরুতর অসুস্থ দম্পতি

চেতনানাশক স্প্রে দিয়ে একটি পরিবারের সবাইকে অচেতন করে দুর্ধর্ষ ভাবে চুরি করে সব নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে বরিশাল জেলার Read more

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: খসরু
ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: খসরু

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব জানিয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, Read more

বিমানবন্দর থেকে গুলশান: স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ
বিমানবন্দর থেকে গুলশান: স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ

দীর্ঘ চার মাস যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল সাড়ে Read more

মাদাগাস্কারে জেন জি বিক্ষোভ চলছেই, পদত্যাগে রাজি নয় প্রেসিডেন্ট
মাদাগাস্কারে জেন জি বিক্ষোভ চলছেই, পদত্যাগে রাজি নয় প্রেসিডেন্ট

মাদাগাস্কারে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে টানা তৃতীয় সপ্তাহে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন