যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ বা ‘যুদ্ধ বিভাগ’ রাখার পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার (৫ আগস্ট) ট্রাম্প এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন, যেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ‘যুদ্ধ বিভাগ’ হিসেবে দ্বিতীয় নাম ব্যবহারের অনুমোদন দেওয়া হবে। একই সঙ্গে মন্ত্রণালয় প্রধান পিট হেগসেথকে ‘সেক্রেটারি অব ওয়ার’ বা যুদ্ধমন্ত্রী হিসেবেও উল্লেখ করার নির্দেশ থাকবে।যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্বনাম আসলে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’-ই ছিল। ১৭৮৯ সালে জর্জ ওয়াশিংটনের সময় এটি প্রথম মন্ত্রিপরিষদ-স্তরের সংস্থা হিসেবে গঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে এটি রিব্র্যান্ডিং করে এর নাম দেওয়া হয় ‘ডিপার্টমেন্ট অব ডিফেন্স’।যদিও ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে নামের ‘দ্বিতীয় রূপ’ ব্যবহারে অনুমোদন দিচ্ছেন, তবে আনুষ্ঠানিক ও স্থায়ীভাবে নাম পরিবর্তনে কংগ্রেসের অনুমোদন লাগবে। সে লক্ষ্যে আইন প্রণয়ন ও নির্বাহী সুপারিশের নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে।নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে পেন্টাগনের অধীন শত শত সংস্থা, ইউনিফর্ম, অফিসিয়াল লোগো, ইমেইল ঠিকানা এমনকি সফটওয়্যারেও পরিবর্তন আনতে হবে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, এতে বিলিয়ন ডলারের বেশি খরচ হতে পারে। ফলে পেন্টাগনের ব্যয় কমানোর লক্ষ্য আরও দুর্বল হয়ে পড়তে পারে।এ উদ্যোগ এমন এক সময়ে এলো, যখন চীন বিশাল সামরিক মহড়া এবং নতুন প্রযুক্তির অস্ত্রশস্ত্র উন্মোচন করেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, ট্রাম্পের এই নাম পরিবর্তন কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং চীনসহ বিশ্বের প্রতিপক্ষদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের এক রকম ‘মনস্তাত্ত্বিক ঘোষণা’।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

৪৯তম (বিশেষ) বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল Read more

নেত্রকোণায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় মাটির তৈজসপত্র প্রদর্শনী
নেত্রকোণায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় মাটির তৈজসপত্র প্রদর্শনী

নেত্রকোণায় বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের সহযোগীতায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় কৃষি প্রতিবেশবিদ্যা ও গ্রামীণ লোকসংস্কৃতি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এর Read more

জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বিকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই Read more

গৌরবময় ‘৩৬ জুলাই’ উপলক্ষে টেলিটকের বিশেষ অফার, পাবেন যেভাবে
গৌরবময় ‘৩৬ জুলাই’ উপলক্ষে টেলিটকের বিশেষ অফার, পাবেন যেভাবে

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের গৌরবময় দিন উপলক্ষে বিশেষ আফার দিচ্ছে মোবাইল অপারেটর টেলিটক। বিশেষ এই অফারে থাকবে ৩৬ মিনিট টকটাইম ও ৫ Read more

সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা
সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন যে তাদের বাহিনী সৌদি আরবে অবস্থিত Read more

বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম
বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম

গত মৌসুমে ছিলেন দারুণ ছন্দে ছিলেন ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম। তারই স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ মৌসুমের ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন