মুখরোচক খাবার সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, স্বামীর পরিবারের বাকি ৪ সদস্যও হত্যার হুমকি পাচ্ছেন। অভিযুক্ত স্ত্রীর ভয়ে দিন পার করছেন ভুক্তভোগীরা। বিষয়টি গ্রাম পঞ্চায়েত হয়ে থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে।ভারতের উত্তর প্রদেশের সেহরাপুর উত্তর থানায় এই ঘটনা ঘটেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। হত্যার চেষ্টার অভিযোগে এফআইআরটি দায়ের করা হয়েছে। খবর এনডিটিভির।জানা যায়, স্বামীকে সমুচা আনতে বলেন স্ত্রী। কিন্তু তিনি তা আনতে ব্যর্থ হন। এ নিয়ে তুমুল ঝগড়া করেন স্ত্রী। তুচ্ছ এ বিবাদের জেরে পর দিন গ্রাম পঞ্চায়েতে সালিশ ডাকেন স্ত্রী। সালিশে নিজের মা-বাবা ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে স্ত্রী স্বামীকে মারধর শুরু করেন। এক পর্যায়ে তাতে যোগ দেন অভিযুক্তের আত্মীয়স্বজনরাও। মারধর ঠেকাতে গিয়ে লাঞ্ছিত হন স্বামীর পরিবারের সদস্যরাও।পুলিশ বলছে, আনন্দপুরের বাসিন্দা শিবমকে তার স্ত্রী সঙ্গীতা পঞ্চায়েতে লাঞ্ছিত ও মারধর করেন। এ কাজে সঙ্গীতার বাবা-মা উষা ও রামলাদাইতে, মামা রামোতর, প্রাক্তন গ্রামপ্রধান অবধেশ শর্মা সহায়তা ছিল।সার্কেল অফিসার (সিও) পুরানপুর প্রতীক দাহিয়া বলেন, ভুক্তভোগীর মা বিজয় কুমারীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রাসঙ্গিক ধারায় হত্যার চেষ্টাসহ একটি এফআইআর দায়ের করা হয়েছে।অভিযোগ অনুসারে, ৩০ আগস্ট সঙ্গীতা তার স্বামীকে সমুচা আনতে বলা এবং তা আনার ঘটনায় বিবাদ শুরু হয়। ক্ষুব্ধ হয়ে তিনি পরের দিন তার পরিবারকে ডেকে আনেন। যার ফলে ৩১ আগস্ট পঞ্চায়েত চলাকালীন মারধরের ঘটনা ঘটে।ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ভুক্তভোগী এবং তার পরিবারের সদস্যদের লাঞ্ছিত হতে দেখা যাচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

রাশিয়ার পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক Read more

রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার
রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রায়হান রনিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর লালবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে Read more

ফরিদপুরে পানিবন্দি ২৫০ পরিবার, দুর্বিষহ জীবন
ফরিদপুরে পানিবন্দি ২৫০ পরিবার, দুর্বিষহ জীবন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধির কারণে প্লাবিত হয়েছে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প এলাকা। এতে জলাবদ্ধতায় দুর্বিষহ জীবন যাপন করছে সেখানে Read more

বিশাল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী মাঠে আমির হামজা
বিশাল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী মাঠে আমির হামজা

জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা না হলেও কুষ্টিয়া-৩ (সদর) আসনে আগেভাগেই প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জনপ্রিয় Read more

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

৩ দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা।রবিবার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার Read more

সুলতানের আদেশে ঈদ উপলক্ষে বিদেশিসহ ৬৪৫ কয়েদিকে ক্ষমা
সুলতানের আদেশে ঈদ উপলক্ষে বিদেশিসহ ৬৪৫ কয়েদিকে ক্ষমা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিদেশি নাগরিকসহ ৬৪৫ কয়েদি ক্ষমা পেয়েছেন। তারা বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছিলেন। বিশেষ ক্ষমাপ্রাপ্তরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন