দীর্ঘদিন ধরে ডাক্তার না হয়েও চক্ষু চিকিৎসা প্রদান করা এক ব্যক্তিকে অভিযান চালিয়ে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজারের আমজাদ মেডিকেল হল নামক প্রতিষ্ঠানে একজন ভূয়া ডাক্তার রোগীদের চক্ষু চিকিৎসা দিচ্ছেন মর্মে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযান সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলাম নামে একজন ব্যক্তি যথাযথ মেডিকেল ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধন ব্যতীত রোগীদের চক্ষু চিকিৎসা প্রদান করে আসছিলেন। অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম। তিনি বলেন, ‘নিবন্ধন বিহীন ডাক্তার চিকিৎসা দেয়া বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ। তাই উক্ত ব্যক্তিকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারা অনুযায়ী ৪০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এধরণের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার নেতৃত্বে সামরিক মহড়ায় বাংলাদেশ-ভারতসহ ৬ দেশ
রাশিয়ার নেতৃত্বে সামরিক মহড়ায় বাংলাদেশ-ভারতসহ ৬ দেশ

রাশিয়া ও বেলারুশের সামরিক মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশ। পাঁচ দিনব্যাপী এই মহড়ার নাম “জাপাদ-২০২৫”। এদিকে যুক্তরাষ্ট্রের Read more

বৃষ্টি হলেই ডুবে যায় বেনাপোল বন্দর, সমাধানে ছয় সদস্যের কমিটি
বৃষ্টি হলেই ডুবে যায় বেনাপোল বন্দর, সমাধানে ছয় সদস্যের কমিটি

টানা বৃষ্টিতে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে কোটি কোটি টাকার পণ্য পানিতে ডুবে নষ্ট হওয়ার পর এবার নড়েচড়ে বসেছে বন্দর Read more

চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানার পর এবার চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে শোকজ করা হয়েছে। আগামী Read more

যুবদল নেতার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন্দ্রীয় নোটিশ
যুবদল নেতার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন্দ্রীয় নোটিশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে Read more

রংপুরের হাসপাতাল নেপাল-ভুটানের জন্য উন্মুক্ত থাকবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল-ভুটানের জন্য উন্মুক্ত থাকবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের রংপুরে নির্মাণাধীন এক হাজার শয্যার হাসপাতাল নেপাল ও ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত থাকবে। Read more

দাবি পূরণ না হলে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলন: সাদিক কায়েম
দাবি পূরণ না হলে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলন: সাদিক কায়েম

৪৮ ঘণ্টার মধ্যে তিনদফা দাবি আদায় না হলে ৩ উপদেষ্টার পদত্যাগে আন্দোলন হবে বলে জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন