‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাব, যেখানে ধানের শীষ থাকবে’ – এমন ঘোষণা দেওয়া কুমিল্লার চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক মাও. আবুল খায়েরকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে বুধবার (৩ সেপ্টেম্বর) দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।তবে ওই বিজ্ঞপ্তিতে ‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাব, যেখানে ধানের শীষ থাকবে’ এমন সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলা শাখার অধীন চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না বলে উল্লেখ করা হয়। এ ছাড়া যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।তবে নাম প্রকাশ না করা শর্তে কুমিল্লা উত্তর জেলা যুবদলের একাধিক নেতা জানান, নির্বাচনে আলাদা ব্যালট পেপার ছাপানোর ঘোষণা সম্পূর্ণ অরাজনৈতিক। তার এমন বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।তারা বলেন, চিঠিতে সুনির্দিষ্টভাবে ‘ব্যালট পেপার ছাপানোর ঘোষণা’ উল্লেখ না করলেও মূলত ওই বক্তব্যের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।এ ব্যাপারে সদ্য বহিষ্কৃত চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাও. আবুল খায়ের জানান, এখনও আমি কোনো চিঠি হাতে পাইনি। দল যদি আমাকে বহিষ্কার করে, তারপরও দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই।এদিকে, একই সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম নাসেরকেও বহিষ্কার করা হয়।প্রসঙ্গত, গত ১৬ আগস্ট কুমিল্লার চান্দিনা উপজেলার কংগাই উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় মাও. আবুল খায়ের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাব, যেখানে ধানের শীষ থাকবে’ এমন বক্তৃতা দিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় তোলেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ
রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ

ইউরোপের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ ফ্রিজ করছে ইউরোপীয় ইউনিয়ন Read more

মেহেরপুরে স্যালো ইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর
মেহেরপুরে স্যালো ইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান স্টিয়ারিং গাড়ির ধাক্কায় তাসমিয়া খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) Read more

বাড়তে পারে গরমের তীব্রতা
বাড়তে পারে গরমের তীব্রতা

দেশের ১৩টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ Read more

ডাকসু নির্বাচন: শীর্ষ ৩ পদেই বিপুল ব্যবধানে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা
ডাকসু নির্বাচন: শীর্ষ ৩ পদেই বিপুল ব্যবধানে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১২টি হলে ফলাফল ঘোষণা হয়েছে। এতে শীর্ষ ৩ পদেই এগিয়ে আছেন শিবির সমর্থিত Read more

৫৮ দিন নিষেধাজ্ঞা পর সাগরে যাচ্ছেন জেলেরা
৫৮ দিন নিষেধাজ্ঞা পর সাগরে যাচ্ছেন জেলেরা

মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ Read more

উখিয়া-ইনানী সাগরে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ
উখিয়া-ইনানী সাগরে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইনানী চেংছড়ি সাগর পাড়ে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ। আজ বুধবার (৬ আগস্ট) ভোর সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন