এই
দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে জনপ্রিয়
ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক, এটা বহুকাল ধরে
গণমানুষের প্রাণের দাবি ছিল। সেই দাবি আজও বাস্তবায়িত হয়নি। অথচ প্রাথমিকে
গানের শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।বুধবার
(৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে
এসব কথা বলেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ।পোস্টে
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক,
এটা বহুকাল ধরে গণমানুষের প্রাণের দাবি ছিল। সেই দাবি আজও বাস্তবায়িত হয়নি।
অথচ প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।তিনি
বলেন, এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়? কত পার্সেন্ট মানুষ
স্কুলে গানের শিক্ষক চায়? বরং অধিকাংশ অভিভাবক চায়, বিদ্যালয়ে যেন তাদের
সন্তানকে গান শেখানো না হয়।তিনি
আরও বলেন, এদেশের প্রায় সকল অভিভাবক সন্তানের জন্য প্রাইভেট ধর্মীয় শিক্ষক
রাখেন কিংবা সন্তানকে মক্তবে পাঠান। সরকার যদি স্কুলে বিশেষায়িত ধর্মীয়
শিক্ষক নিয়োগ দিত, তাহলে অভিভাবকদের এই বাড়তি খরচ ও ঝামেলা পোহাতে হতো না।
শিক্ষার্থীদেরও সময় বেঁচে যেত। শায়খ
আহমাদুল্লাহ বলেন, প্রাথমিক শিক্ষার পেছনে রাষ্ট্র প্রতি মাসে শত শত নয়;
বরং হাজার কোটি টাকা ব্যয় করছে। অথচ শিক্ষার মান দিন দিন অবনতির দিকে
যাচ্ছে। একদিকে অভিভাবকদের আস্থা হারাচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো, অপরদিকে
কিশোর গ্যাং-এর মতো ভয়াবহ অপরাধ দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে।তিনি
বলেন, এমতাবস্থায় প্রয়োজন শিক্ষার মান উন্নয়ন এবং নৈতিক শিক্ষার প্রতি
গুরুত্বারোপ। সেটা না করে কাদের খুশি করার জন্য গানের শিক্ষক নিয়োগে
প্রজ্ঞাপন জারি করা হলো?সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে শায়খ
আহমাদুল্লাহ বলেন, গণ-আকাঙ্ক্ষা উপেক্ষা করে বাইরে থেকে আমদানি করা কালচার
চাপিয়ে দেওয়ার চিরাচরিত পথ পরিহার করুন। দেশের মানুষ এসবের পরিবর্তন চায়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জার্মান দূতাবাস অন্য কোনো দেশের ভিসা আবেদন গ্রহণ করে না
জার্মান দূতাবাস অন্য কোনো দেশের ভিসা আবেদন গ্রহণ করে না

বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাস জানিয়েছে, তারা শুধু জার্মানির ন্যাশনাল ভিসা (যেমন: কর্মসংস্থান ভিসা) ইস্যু করে থাকে। শেনজেনভুক্ত অন্য কোনো দেশের Read more

চাটমোহরে ২ আ.লীগের নেতা গ্রেপ্তার
চাটমোহরে ২ আ.লীগের নেতা গ্রেপ্তার

পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে পলাতক ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ জুন) রাতে অভিযানে তাদের গ্রেপ্তার করে Read more

ট্রাইব্যুনালের বিচার লাইভ সম্প্রচার করা যাবে: চিফ প্রসিকিউটর
ট্রাইব্যুনালের বিচার লাইভ সম্প্রচার করা যাবে: চিফ প্রসিকিউটর

বিচারিক ট্রায়ালের যেকোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে বা সামাজিক মাধ‍্যমে তা প্রচার হতে পারবে বলে জানিয়েছেন Read more

নৃশংস সেই হত্যাকাণ্ডে ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার
নৃশংস সেই হত্যাকাণ্ডে ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার

পুরান ঢাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার Read more

২০২৪ সালে বিদেশি বিনিয়োগ কমে ১.২৭ বিলিয়ন ডলার
২০২৪ সালে বিদেশি বিনিয়োগ কমে ১.২৭ বিলিয়ন ডলার

দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, ডলার সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ২০২৪ সালে বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম Read more

আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজের, নিশ্চিত করল কেকেআর
আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজের, নিশ্চিত করল কেকেআর

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ডুবাইয়ে অনুষ্ঠিত নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন