পুরান ঢাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাতে যুবদলের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরইমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।বিজ্ঞপ্তিতে আরও জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া করা হলো। আইনশৃঙ্খলা বাহিনীকে ওই বিষয়ে কোনরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে যুবদল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান
আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, 'আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত। সেই রাজাকারের বাচ্চারা এখন Read more

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন

বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদর Read more

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তথ্য থাকলে Read more

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জিহাদ নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জিহাদ (১৬) পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির Read more

কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ
কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (০৪ থেকে ২৫ অক্টোবর) নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ সংরক্ষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন