মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আলিফ সর্দার (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, নিহত আলিফ শিবচর পৌর এলাকার যাদুয়ারচর গ্রামের বিপ্লব সর্দারের ছেলে। তিনি স্থানীয় আল কারীম ইসলামি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির ছাত্র ছিলেন।বুধবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পর নাস্তা খেয়ে আলিফ বন্ধুদের সঙ্গে বড়শি নিয়ে ময়নাকাটা নদীতে মাছ ধরতে যায়। এ সময় অসাবধানতাবশত পা পিছলে সে পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা অন্য বন্ধুরা সাঁতার না জানায় তাকে উঠাতে পারেনি। পরে তারা দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। স্থানীয়রা দ্রুত নদী থেকে আলিফকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এম এ আজাদ বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পরে নিশ্চিত হই সে মৃত।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবি নজরুল কলেজে সিওয়াইবি’র উদ্যোগে ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ
কবি নজরুল কলেজে সিওয়াইবি’র উদ্যোগে ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর উদ্যোগে এবং কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)-এর সহযোগিতায় একটি ক্যারিয়ার উন্নয়নমূলক Read more

ভিপি নূরের শারীরিক অবস্থা জানাতে প্রধান উপদেষ্টার ফোন
ভিপি নূরের শারীরিক অবস্থা জানাতে প্রধান উপদেষ্টার ফোন

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।আজ শনিবার (৩০ আগস্ট) Read more

বরিশালে হাসনাত ও সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের
বরিশালে হাসনাত ও সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

সারাদেশের ন্যায় ৭ দফা দাবিতে বরিশালেও ব্লকেড কর্মসূচি করেছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে মহাসড়ক অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের Read more

হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করলো যুক্তরাষ্ট্র
হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও ৬০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়টিতে নাগরিক অধিকার রক্ষায় এই পদক্ষেপ নেওয়া Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ৪২৮
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ৪২৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪২৮ জন হাসপাতালে ভর্তি Read more

মিরসরাইয়ে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু
মিরসরাইয়ে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে পড়ে মোহাম্মদ আহনাফ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন