বরগুনা পাথরঘাটার কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আবুল কাশেম বুধবার (০৩ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালি বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুই কারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কাকড়াবুনিয়া এলাকার টিটুল হাওলাদার ছেলে জয় হাওলাদার (১৮) ও চরদুয়ানি ছহেরাবাদ এলাকার সন্তোষ হাওলাদার ছেলে শেখর হাওলাদার (৩০)। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আবুল কাশেম জানান, জব্দকৃত ইয়াবা এবং আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের Read more

সাতকানিয়ায় ট্যাগ অফিসারের তদারকিতে পাম্পে ফিরেছে শৃঙ্খলা
সাতকানিয়ায় ট্যাগ অফিসারের তদারকিতে পাম্পে ফিরেছে শৃঙ্খলা

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে চট্টগ্রামের সাতকানিয়ায় প্রশাসনের নিয়োগ দেওয়া ‘ট্যাগ অফিসারদের’ সক্রিয় উপস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে Read more

মায়েদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালেন তারেক রহমান
মায়েদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালেন তারেক রহমান

মা বেগম খালেদা জিয়াসহ বিশ্বের সকল মা’কে শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রবিবার Read more

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের
সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড Read more

নাটোরে পানিতে ডুবে মৃগী রোগীর মর্মান্তিক মৃত্যু
নাটোরে পানিতে ডুবে মৃগী রোগীর মর্মান্তিক মৃত্যু

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে মানুষিক প্রতিবন্ধী ও মৃগীরোগি সেলিম মৃধা (৪২) নামে এক যুবকের মৃত্য হয়েছে।বুধবার (২১ মে) বিকেল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন