বাজবল ঘরানার ক্রিকেট খেলে অভ্যস্ত ইংল্যান্ড। তাদের এই আগ্রাসী খেলা টেস্ট ফরম্যাটেও বাদ যায় না। যদিও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে সেই মানসিকতায় কিছুটা বদল দেখা যায় বেন স্টোকসদের। এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ (মঙ্গলবার) থেকে ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু করেছে। আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে মাত্র ২৪.৩ ওভারেই ১৩১ রানে অলআউট হয়ে গেছে ইংলিশরা।লিডসের হেডিংলিতে ব্যাটিং বিপর্যয়ের দিনে বেশ কয়েকটি বিব্রতকর রেকর্ড গড়েছে স্বাগতিক ইংল্যান্ড। কেশভ মহারাজ ও উইয়ান মুল্ডারের বোলিং তোপের সামনে ইংলিশদের পক্ষে জেমি স্মিথ সর্বোচ্চ ৫৪ রান করেছেন। এ ছাড়া ১৫ রানের গণ্ডি অতিক্রম করতে পারেননি আর কোনো ব্যাটার। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ওয়ানডেতে একজন ব্যাটারের ফিফটি সত্ত্বেও ১৩১ রান ইংল্যান্ডের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ। এর আগে (১৯৮১) তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইয়ান বোথামের ৬০ রানের পর ১২৫ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে (১৯৮৩) ডেভিড গাওয়ারের ৫৩ রান সত্ত্বেও ১২৭ রানে অলআউট হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর চেয়েও কম রানে অলআউটের নজির রয়েছে ইংলিশদের। ওভালে ১৯৯৯ সালে সর্বনিম্ন ১০৩, জোহানেসবার্গে ২০০০ সালে ১১১ এবং পূর্ব লন্ডনে ১৯৯৬ সালে অনুষ্ঠিত ওয়ানডেতে তারা ১১৫ রানে গুটিয়ে যায়।এ ছাড়া হেডিংলিতে ইংল্যান্ডের আজ করা ১৩১ রান ওয়ানডেতে দ্বিতীয় সর্বনিম্ন রান। এর আগে ১৯৭৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৩ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। ওয়ানডের ইতিহাসে অবশ্য তাদের আরও দ্রুততম সময়ে অলআউট হওয়ার রেকর্ড আছে। সেদিক থেকে আজকের ম্যাচটির অবস্থান পঞ্চম। প্রোটিয়াদের বিপক্ষে এদিন ইংলিশরা টিকতে পেরেছে মাত্র ২৪.৩ ওভার। এর আগে তাদের বিপক্ষেই আবার বাটলার-রুটরা ২০২৩ বিশ্বকাপে ২২ ওভারে গুটিয়ে গিয়েছিল। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ভিন্ন দুই ম্যাচে ২৩.৩ এবং ২৪ ওভার এবং পাকিস্তানের বিপক্ষে টিকতে পারে ২৪.২ ওভার।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে সর্বনিম্ন রান করার বিব্রতকর রেকর্ডও হয়েছে ইংল্যান্ডের। বিপরীতে দলটির বিপক্ষে প্রোটিয়া স্পিনারদের মধ্যে ওয়ানডের সবচেয়ে সেরা ফিগারটি হয়েছে কেশভ মহারাজের। মাত্র ৫.৩ ওভারে মাত্র ২২ রান খরচায় তার শিকার ৪ উইকেট। এর আগে ইমরান তাহির ২০১১ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানে ৪ উইকেট শিকার করেছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৮ জুন) বাদ জোহর Read more

ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

চট্টগ্রামের ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইয়াকুব শহীদ নামে এক বিএনপি নেতা। তিনি সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব Read more

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে প্রাণ গেল ৩ জনের
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে প্রাণ গেল ৩ জনের

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে Read more

চাঁদা না পেয়ে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
চাঁদা না পেয়ে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ  যুবদল নেতার বিরুদ্ধে

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদা না পেয়ে সালাহ উদ্দিন নামে এক ব্যবসায়ীর ফার্নিচার দোকানে ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় দোকানের ক্যাশ ভেঙ্গে ৪ Read more

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৬৬
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৬৬

দক্ষিণ আমেরিকা দেশ কলম্বিয়ার বিমানবাহিনীর একটি ‘হারকিউলিস সি-১৩০’ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৬৬ জন নিহত হয়েছেন। সামরিক সূত্রের বরাতে জানা Read more

অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের হামলা
অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেই ইরানের ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (০১ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন