নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় আবদুর রশিদ দেওয়ান (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের উপজেলার নয়াপুকুর নামক মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি পার্শ্ববর্তী রামরামপুর (মনিপুর) গ্রামের মৃত মনছের আলী দেওয়ানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপার হওয়ার সময়ে একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে মাথার বামদিকে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক ছিলেন।এ ঘটনায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান (২৮) গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সে দূর্গাদহ এলাকার মুকুল হোসেনের ছেলে। উপজেলার আড়ানগর গ্রামে জানাজা নামাজে অংশগ্রহণ করার পথে এ দুর্ঘটনাটি ঘটে।ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ, আহত ১০
বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার আগে অনুশীলন করতে গিয়ে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে সংঘর্ষে নৌকা ডুবে ১০ জন আহত Read more

ভুল রক্তে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
ভুল রক্তে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসাধীন এক রোগীর দেহে "ও পজিটিভ " রক্তের পরিবর্তে "বি পজিটিভ " রক্ত পুশ Read more

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

পশ্চিম তীরের কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটেলার) এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।গাজায় নতুন সামরিক অভিযান না বন্ধ Read more

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

ফুলবাড়ীতে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফুলবাড়ীতে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে বেপরোয়া গতির বাসের ধাক্কায় রাকিবুল হাসান (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় শাহরিয়ার ইমন Read more

খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন
খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও ৭ জন নারী ও ২ জন পুরুষসহ মোট ৯ জনকে পুশইন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন