সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭৩ জন।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা বিভাগের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭৩ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা বিভাগে ৭৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে ১২৫ জন। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জন মারা গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণমিছিলে অংশ নিয়ে উপজেলা জামায়াত সেক্রেটারির মৃত্যু
গণমিছিলে অংশ নিয়ে উপজেলা জামায়াত সেক্রেটারির মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কালাম।আজ ৫ আগস্ট (মঙ্গলবার) Read more

৬ দফা দাবি না মানলে ক্লাস ও পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি
৬ দফা দাবি না মানলে ক্লাস ও পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি

বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা Read more

ফটিকছড়িতে হেলে পড়েছে ভবন, ঝুঁকিতে ২১ পরিবার
ফটিকছড়িতে হেলে পড়েছে ভবন, ঝুঁকিতে ২১  পরিবার

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা সদরে একটি সাততলা ভবন পাশের একটি ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে। বাসিন্দারা বলেছেন, কিছুদিন আগে দুটি ভবনের Read more

ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন
ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি Read more

সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পংকজ ও তার দুই সহযোগী গ্রেফতার
সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পংকজ ও তার দুই সহযোগী গ্রেফতার

সুনামগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ মে) বিকালে Read more

শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া
শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া

সীমান্তে যুদ্ধ থামানো ও অস্ত্রবিরতিতে পৌঁছাতে মালয়েশিয়ায় আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার (২৮ জুলাই) এই শান্তি আলোচনায় মালয়েশিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন