কুমিল্লার মুরাদনগরে টিনের চাল থেকে ছাঁটাই করা গাছের ডাল সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেবি বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কামালকান্দি পাঁচকিত্তা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবি বেগম কামালকান্দি পাঁচকিত্তা গ্রামের মুর্শিদ মিয়ার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বেবি বেগম ও তার স্বামী মুর্শিদ মিয়া কয়েক মাস ধরে ছেলেকে নিয়ে ঢাকার নারায়ণগঞ্জে থাকেন। সেখানে থেকে ছেলেকে বিদেশে পাঠানোর জন্য কাজ শেখাচ্ছিলেন। কয়েকদিন আগে বিশেষ কাজে স্বামী-স্ত্রী দু’জনেই বাড়িতে আসেন। ঘটনার দিন মুর্শিদ মিয়া গাছের ডাল ছাঁটাই করলে সেটি পার্শ্ববর্তী বাড়ির টিনের বেড়ার ওপরে গিয়ে পড়ে। সেখান থেকে ছাঁটাইকৃত ডাল সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন বেবি বেগম। পরে তাকে তাৎক্ষণিকভাবে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টিনের বেড়ার সাথে লাগোয়া ভাবে বিদ্যুতের খুঁটি ও ডিস লাইনসহ বিভিন্ন তারের সংযোগ ছিল, সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয়দের রক্ত ফুটছে, হামলাকারীরা কঠিন শাস্তি পাবে: নরেন্দ্র মোদি
ভারতীয়দের রক্ত ফুটছে, হামলাকারীরা কঠিন শাস্তি পাবে: নরেন্দ্র মোদি

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের ‘রক্ত ফুটছে’ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মঙ্গলবার (২২ এপ্রিল) Read more

সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।বুধবার (১৭ সেপ্টেম্বর) সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে Read more

লালমনিরহাটে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর
লালমনিরহাটে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতীতে  পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী(৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শনিবার (২৪ মে) বিকাল ৪টায়  উপজেলার মদাতি Read more

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং তার আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের Read more

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে ‘কঠোর ব্যবস্থার’ দাবি ম্যাক্রোঁর
রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে ‘কঠোর ব্যবস্থার’ দাবি ম্যাক্রোঁর

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে “কঠোর ব্যবস্থা” নেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর Read more

অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

জলমহাল দখল ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রদলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন