বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৬ দফা দাবি উত্থাপন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো সদুত্তর না পাওয়ায় ঢাকা–ময়মনসিংহগামী রেল লাইন অবরোধ করেন তারা।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিক্ষার্থীরা গুচ্ছ গুচ্ছ মিছিল নিয়ে আব্দুল মোড়সংলগ্ন রেললাইনে জমায়েত হতে থাকেন। পরে শিক্ষার্থীরা রেললাইনে ব্যারিকেড দিয়ে রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ করে দেন। একই সঙ্গে শিক্ষার্থীরা ঢাকা–ময়মনসিংহগামী রেললাইনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন। ফলে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।আন্দোলনে অংশ নেওয়া পশুপালন অনুষদের শিক্ষার্থী এহসানুল হক বলেন, ‘তাদের সঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলামের মুঠোফোনে কথা হয়েছে। তিনি মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। তিনি জানতে চেয়েছেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসব কি না। মূলত শিক্ষার্থীদের ওপর হামলার মাধ্যমে তারা আলোচনার পথ বন্ধ করেছেন। তবে যদি আলোচনায় বসতেই হয়, তাহলে আমাদের ছয় দফার প্রথম দাবি মানতে হবে।’তিনি আরও বলেন, ‘যেসব শিক্ষক আমাদের ওপর হামলার সঙ্গে জড়িত আছেন, তাদের সঙ্গে আলোচনায় বসব না। ওই শিক্ষকদের বাদ দিয়ে আলোচনা করতে হবে। পাশাপাশি আন্দোলন নিয়ে শিক্ষকদের মনোভাব সব শিক্ষার্থীর সামনে প্রকাশ করতে হবে। অন্যথায় আমরা আলোচনায় বসব না।’গতকাল দুপুর ১২টায় শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে তাদের ৬ দাবিগুলো উত্থাপন করেন। তাদের দাবি গুলো হল:১. অবৈধভাবে হল শূন্য করার নির্দেশনা প্রত্যাহার করতে হবে।  ২. হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে। ৩. এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর শিক্ষকদের মদদে বহিরাগত দিয়ে হামলার দায়ে প্রক্টরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।৪. বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি ও স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৫. হামলায় সংশ্লিষ্ট শিক্ষকদের যেমন, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. শরীফ আর রাফি, কৃষি অনুষদের কামরুজ্জামান, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা এবং পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মুনির হোসেন, ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।৬. গত ১ মাস ধরে চলমান যে একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসছি, সেই একক ডিগ্রি অবিলম্বে প্রদান করতে হবে। তিনটি ভিন্ন ডিগ্রির প্রস্তাব হিসেবে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতে আবেদন খারিজ, ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন
আদালতে আবেদন খারিজ, ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি সক্রিয় সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার সিদ্ধান্তে আপাতত কোনো আইনি বাধা থাকছে না। Read more

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ ভাষণ দেবেন ট্রাম্প-এরদোয়ান
জাতিসংঘের অধিবেশন শুরু, আজ ভাষণ দেবেন ট্রাম্প-এরদোয়ান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ৮০তম অধিবেশন শুরু হয়।এ সময় সংস্থাটির Read more

ম্যাক্স সিক্সটিতে জয়হীন ম্যাচেও নজর কাড়লেন সাকিব
ম্যাক্স সিক্সটিতে জয়হীন ম্যাচেও নজর কাড়লেন সাকিব

ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগে প্রথম ম্যাচেই বল হাতে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বিমান থেকে সরাসরি মাঠে Read more

ঠাকুরগাঁওয়ে ৪ সন্তানের সেই মায়ের স্বামীকে দোকান উপহার
ঠাকুরগাঁওয়ে ৪ সন্তানের সেই মায়ের স্বামীকে দোকান উপহার

খাবারের সন্ধানে লোহার খাচায় করে চার সন্তানকে নিয়ে ঠাকুরগাঁওয়ের রাস্তায় ভিক্ষা করা সেই মায়ের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন একজন বাংলাদেশ। Read more

তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দিতে তুরস্ক সফরে গে‌ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা কামরুল ইসলাম Read more

কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত
কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করা হয়েছে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিওকে কেন্দ্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন