অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে।বুধবার (০২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় মামলায় তাকে (ঊর্মি) গুরুদণ্ড দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর আগে, গত বছরের ৬ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরের দিন তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।তাপসী তাবাসসুমকে চাকরিচ্যুতির প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ৬ অক্টোবর তিনি নিজ ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ৩(খ) মোতাবেক ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি নিরাপত্তার কারণে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিতভাবে জবাব দেন। তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপর তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন, দ্বিতীয় কারণ দর্শানোর জবাব, পারিপার্শ্বিকতা এবং বিভাগীয় মামলার নথি পর্যালোচনায় তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিধিমালা অনুযায়ী ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও গুরুদণ্ড দিতে কর্তৃপক্ষের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে পরামর্শ দেয়। রাষ্ট্রপতিও তাকে চাকরিচ্যুতির গুরুদণ্ড দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা
চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা

কারও চাকরি করার জন্য নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্যই মানুষের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ Read more

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ৩২ বস্তা টাকা, চলছে গণনা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ৩২ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৪টি লোহার দানবাক্স খোলা হয়েছে। এতে মিলেছে ৩২ বস্তা টাকা। Read more

দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ উন্মোচন করল ইরান
দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ উন্মোচন করল ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্স তাদের উন্নত সংস্করণের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘এমাদ’ ও ‘কদর’ উন্মোচন করেছে। শনিবার (১৮ Read more

‘হরর’ বা ভীতিকর সিনেমা কীভাবে আপনার উদ্বেগ কমাতে সাহায্য করে?
‘হরর’ বা ভীতিকর সিনেমা কীভাবে আপনার উদ্বেগ কমাতে সাহায্য করে?

আমার বয়স যখন প্রায় ১৬, তখন আমি ভেবেছিলাম সিনেমা দেখে কাটানোর রাতটা বেশ মজার হবে। কিন্তু দেখা গেল, আমি ভুল Read more

ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা
ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা

ফরিদপুরে ব্যান্ড সংগীতশিল্পী জেমসের একটি কনসার্টে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) Read more

বিশ্ব কচ্ছপ দিবস আজ
বিশ্ব কচ্ছপ দিবস আজ

পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবগুলোর মধ্যে কচ্ছপ একটি। কচ্ছপ সম্পর্কে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি, এই জীবের প্রতি ভালোবাসা ও এর সম্পর্কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন