পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বলেছেন, দেশের বিরুদ্ধে বর্তমানে ভয়াবহ ষড়যন্ত্র করা হচ্ছে। যেকোন মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে। আসুন এখনই আমরা ঐক্যবদ্ধ হই। আবারো পূর্বের মত লড়াইয়ে নামতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বিশাল আনন্দ র্যালি শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।জাকারিয়া পিন্টু বলেন, প্রতিদিন আপনাদের কাছে আমি চির ঋণী হয়ে যাচ্ছি, আপনাদের অফুরন্ত ভালোবাসায় আমি মুগ্ধ হচ্ছি। ঈশ্বরদীবাসীর নিকট চির কৃতজ্ঞ থাকব। আমাদের এভাবেই ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন কুচক্রী মহল যাতে সুযোগ নিতে না পারে। ডিসেম্বরে কিন্তু আন্দোলনে নামতে হতে পারে। আসুন ঐক্যবদ্ধ হই। সবাই মাঠে কাজ করবেন, যোগ্যতা অনুযায়ী ধানের শীষ নিয়ে আসবেন। ফ্যাসিবাদ বিরোধী সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপি প্রত্যেকবার জেগে উঠেছে। রাজপথে জীবন দিয়ে প্রতিহত করেছে। ফ্যাসিবাদ গড়ে তোলা হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। আমরা ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।জাকারিয়া পিন্টু বলেন, ‘আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তার নীতি, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।’ দলীয় গঠনতন্ত্র নিয়মনীতি মেনে চলতে হবে। এছাড়াও তিনি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহ্বান জানান। আগামীতে ধানের শীষের মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে অবহেলিত ঈশ্বরদীকে রোল মডেলে পরিণত করা হবে বলেও জানান তিনি।এ সময় ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ বক্তব্য দেন।এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে নাজিমুদ্দিন হাইস্কুল থেকে বিশাল র্যালির বহর নিয়ে বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। নেচে গেয়ে আনন্দ উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। কর্মসূচিতে উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।উল্লেখ্য, জাকারিয়া পিন্টু পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদীর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আলোচিত শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি ছিলেন। ৫ আগস্টের পর তিনি মুক্ত হন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার পর ঐ এলাকায় ১৪৪ ধারা জারি Read more

যশোরে ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক
যশোরে ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক

যশোরের হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

কুমিল্লায় ভুল অপারেশনে নবজাতকের মৃত্যুর অভিযোগ
কুমিল্লায় ভুল অপারেশনে নবজাতকের মৃত্যুর অভিযোগ

কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় নগরীর টমছমব্রীজ এলাকার 'কুমিল্লা Read more

কিশোরগঞ্জে শহরের বাসাবাড়িতে হানা দিচ্ছে ‘বনের বানর’
কিশোরগঞ্জে শহরের বাসাবাড়িতে হানা দিচ্ছে ‘বনের বানর’

প্রকৃতির মাঝে খাবার সংকটের কারণে কিশোরগঞ্জ জেলা শহরে বেড়েছে বানরের উৎপাত। সুযোগ পেলেই এই বানরগুলো ঢুকে পড়ছে এলাকার বিভিন্ন বাসাবাড়িতে। Read more

সিরাজগঞ্জে বাবাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে বাবাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

জেলার সলঙ্গা থানায় বাবাকে হত্যার দায়ে ছেলে ও মামলার বাদী রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একইসাথে ৫০ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন