আশুলিয়ায় অভিযান চালিয়ে একাধিক ছাত্র-জনতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল। পরে র‍্যাব তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করে।সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।র‍্যাব জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যুবলীগ নেতা রাজন ভূঁইয়া আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব আরও জানায়, প্রাথমিকভাবে তথ্য যাচাই করে জানতে পারে, তার নামে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলা সহ অন্তত ২০টির মতো মামলা রয়েছে। যার মধ্যে ৪/৫টি মামলা এখনো চলমান। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার মোঃ নাজমুল ইসলাম বলেন, ‘লাশ পোড়ানো সহ একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম
দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম

দেশের বাজারে আজ রবিবার (৪ জানুয়ারি) স্বর্ণ ও রুপার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত ১ জানুয়ারি Read more

ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়া ফজল আলী নামের এক (৮০) বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার Read more

সাজেকে বজ্রপাতে মূমুর্ষ নলেনটি ত্রিপুরা’র চিকিৎসা সেবা দিল বিজিবি
সাজেকে বজ্রপাতে মূমুর্ষ নলেনটি ত্রিপুরা’র চিকিৎসা সেবা দিল বিজিবি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেকে বজ্রপাতে আহত নলেনটি ত্রিপুরা (২৬) মূমুর্ষ অবস্থায় চিকিৎসা সেবা দিয়েছে ৫৪ বিজিবি বাঘাইহাট জোন।মঙ্গলবার (২০ Read more

ভালুকায় বাসের ধাক্কাকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভ
ভালুকায় বাসের ধাক্কাকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় শ্রমিক বহনকারী একটি বাসের সঙ্গে ময়মনসিংহগামী আরেকটি যাত্রীবাহী বাসের ধাক্কাকে কেন্দ্র করে এক শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে বিক্ষোভ Read more

হোমনায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার
হোমনায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর কটূক্তির অভিযোগে মহসিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে Read more

বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন
বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন

যশোরের মণিরামপুরে রাতে বাদুরের মাংস দিয়ে ভাত খাওয়ার পর একই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরদিন সকালে তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন