তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সিরিজ জয়।    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। ব্যাট করতে নেমেই বিপাকে ছিল ডাচরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের একের পর এক উইকেট তুলেছে বাংলাদেশ। দলের ১৪ রানের মাথাতে ১০ বলে ৮ রান করা ওপেনার ম্যাক্স ও’দোদকে ফেরান নাসুম আহমেদ। পরের বলেই তেজা নিদামানুরুকে ফেরান নাসুম। হ্যাটট্রিকের সুযোগ জাগলেও হ্যাটট্রিকটা আর হয়নি। ১৭ বলে ২৪ রান করা ওপেনার বিক্রমজিত সিং বিদায় নিয়েছেন দলের ৩৭ রানের মাথাতে। তাকে ফেরান তাসকিন আহমেদ।  পাওয়ারপ্লের ৬ ওভারে ৪০ রান তোলে নেদারল্যান্ডস, হারিয়েছে ৩ উইকেট। পাওয়ারপ্লে শেষেও টপাটপ উইকেট হারিয়েছে ডাচরা। মাঝে ১৭ বলে ১২ রান করেন শারিজ আহমেদ। তাকে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব। শেষ দিকে দলের হাল ধরেন আরিয়ান দাত। বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। উইকেট হারাতে হারাতে খাদের কিনারায় চলে যায় নেদারল্যান্ডস।  শেষ উইকেট জুটিতে ড্যানিয়েল ডোরামকে সাথে নিয়ে এগিয়েছেন আরিয়ান। ২৪ বলে ৩০ রান করে দলের ১০৩ রানের মাথাতে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন আরিয়ান দাত। তাকে ফেরান শেখ মেহেদী হাসান। ১৭.৩ ওভারেই ১০৩ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস।     বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন নাসুম আহমেদ। ২টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসান ১টি করে উইকেট তোলেন।    জবাব দিতে নেমে সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন এগিয়েছেন দেখেশুনে। সাবলীল ব্যাটিংয়ে রান তুলেছেন দলের বোর্ডে। ওপেনিং জুটি থেকে এসেছে ৪০ রান। ২১ বলে ২৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ইমন।  ইমনের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক লিটন দাস। টিকে থাকা ওপেনার তানজিদের সাথে দারুণ এক জুটি হয় লিটনের। দারুণভাবে ক্রিজে জমে যান লিটন এবং তানজিদ। দুজনের সাবলীল ব্যাটিংয়ে জয়ের পথে এগোতে থাকে বাংলাদেশ। অযথা ঝুঁকি নিয়ে তেড়েফুঁড়ে খেলেননি দুজন। ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে বোর্ডে রান তুলেছেন।    শেষ দিকে ধীরেসুস্থে এগিয়েছেন লিটন এবং তানজিদ। তাতে দলের জয়ের পথ ক্রমশ সুগম হয়েছে। শেষ দিকে ফিফটি ছুঁয়েছেন তানজিদ হাসান তামিম। লিটন দাস ১৮ বলে ১৮ রান করে টিকে ছিলেন। ৪১ বল হাতে রেখে ৯ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। রাজকীয় এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। ৪০ বলে ৫৪ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন তানজিদ। তানজিদের চারেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের জয়। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ দল। এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়েছে সিরিজ জয়। সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর। সেখানেও জিততে পারলে ডাচদের হোয়াইটওয়াশ করবে টাইগাররা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণছুটিতে কর্মকর্তা-কর্মচারীরা, বিদ্যুৎ বিপর্যয় নেত্রকোনায়
গণছুটিতে কর্মকর্তা-কর্মচারীরা, বিদ্যুৎ বিপর্যয় নেত্রকোনায়

চার দফা দাবিতে আন্দোলন করায় মোট ছয়জনকে বরখাস্তের ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা গণছুটি নেয়ায় বিদ্যুৎ বিপর্যয় Read more

হোয়াটসঅ্যাপে হবে অটো অনুবাদ মেসেজ
হোয়াটসঅ্যাপে হবে অটো অনুবাদ মেসেজ

হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। হোয়াটসঅ্যাপের এই জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে । এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে Read more

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর Read more

কালিয়াকৈরে পৌর বর্জ্যের দখলে আঞ্চলিক সড়ক ও শালবন, জনদুর্ভোগ চরমে
কালিয়াকৈরে পৌর বর্জ্যের দখলে আঞ্চলিক সড়ক ও শালবন, জনদুর্ভোগ চরমে

কাগাজীপুরের কালিয়াকৈর পৌরসভা দেশের উন্নত পৌরসভার তালিকায় থাকলেও বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে চরম অব্যবস্থা।রবিবার (২০ এপ্রিল) সরেজমিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে Read more

অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন হাসনাত
অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার Read more

গলাচিপায় ভোররাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১০টি দোকান
গলাচিপায় ভোররাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১০টি দোকান

ঘুম ভাঙার আগেই ভয়াল আগুনে পুড়লো গলাচিপা পৌরসভার কলেজপাড়া এলাকায় ১০টি দোকান। শনিবার (১২ এপ্রিল) ভোররাত ৪টার দিকে লাগা আগুনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন