ম্যাচের সার্বিক পরিসংখ্যান, বল দখল, পাসের হিসেব সবকিছুতেই এগিয়ে ছিল ইন্টার মায়ামি। তবে এই ভালোই যে শেষ ভালো নয়। সবকিছু ঠিক থাকলেও একবারও বল জালে জড়াতে পারেনি লিওনেল মেসিরা। উল্টো হজম করেছে তিন গোল। আর এতেই লিগস কাপের শিরোপা হাতছাড়া হয়েছে ডেভিট ব্যাকহামের মালিকানাধীন দলটির। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে লিগস কাপের মেগা ফাইনালে সিয়াটেলের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। যেখানে মায়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে সিয়াটেল।এর আগে টানা তিন ম্যাচে অপরাজিত ইন্টার মায়ামি। ফলে শিরোপার স্বপ্ন দেখা অস্বাভাবিক কিছু নয়। তবে পুরো ম্যাচেবিল দখরে মায়ামি আধিপত্য দেখালেও শেষ পর্যন্ত অন টার্গেটে একটি শটও রাখতে না পারায় গোলশূণ্য থেকেই বিদায় নিতে হয়েছে এলএমটেন বাহিনীকে। এদিন ম্যাচের ২৬তম মিনিট থেকেই শিরোপা স্বপ্ন ধূসর হতে থাকে ইন্টার মায়ামির। এসময় গোল করে সিয়াটলকে এগিয়ে দেন ডি রোসারিও। বক্সের বাইরে থেকে সতীর্থতের তুলে দেয়া বলে হেড দিয়ে গোল করেন তিনি। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় সিয়াটেল। বিরতির পরপরই সমতায় ফেরার বড় সুযোগ পেয়েছিল মায়ামি। ডি বক্সের ভেতর মেসির সামনে ছিলেন কেবল গোলরক্ষক। সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন লিও।এরপর একাধিকবার চেষ্টা করেও গোলের দেখা পায়নি মায়ামি। উল্টো ম্যাচের ৮৪তম মিনিটে ইয়ানিক ব্রাইট ডি বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় সিয়াটেল। গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্স রোলড্যান।নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠোকেন পল রথরক।  তার করা গোলেই ৩-০ ব্যবধানে জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে সিয়াটেল।উল্লেখ্য, এই হারে মেসির ৪৭তম শিরোপা হাতে তোলার অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। সবশেষ ২০২৪ সালে ইন্টার মায়ামির হয়ে সাপোটার্স শিল্ড জিতেছিলেন লিও।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের
বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে মঙ্গলবার। তবে অনুশীলনের Read more

জিহ্বায় ঘা হলে করণীয়
জিহ্বায় ঘা হলে করণীয়

Source: রাইজিং বিডি

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় একশো। অবরুদ্ধ এই উপত্যকাটিতে Read more

ইন্দুরকানীতে ফের অতিরিক্ত দামে সার বিক্রি
ইন্দুরকানীতে ফের অতিরিক্ত দামে সার বিক্রি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ‘আতিক ট্রেডার্স এন্টারপ্রাইজ’ নামে এক Read more

বরিশালে মঞ্চ থেকে নামিয়ে দিল এনসিপি নেতাকে
বরিশালে মঞ্চ থেকে নামিয়ে দিল এনসিপি নেতাকে

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা স্বাস্থ্য খাত সংস্কারসহ তিন দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা। Read more

এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি
এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে হলো দুই বিভাগ। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার (১২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন