মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই প্রবাসী যুবক নিহত হয়েছে। রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ও বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান শহরে ওই দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন নিহতদের স্বজন ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন।নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) ও একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের কাবিলের ছেলে শামিম রেজা (২৩)। তারা দুইজনই মালয়েশিয়ার একটি পাম বাগানে কর্মরত ছিলেন।নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, রোববার মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন ছিল। তুহিন-শামিমসহ পাঁচজন ওভারটাইমে কাজে গিয়েছিল। সেখান থেকে একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন তারা। এ সময় পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা তিনজন লাফ দিতে পারলেও; তুহিন আর শামিম সড়ক থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।তিনি আরও বলেন, আড়াই বছর আগে আমার ভাগ্নে মালয়েশিয়ায় যায়। সেখানে একটি পাম বাগানে কাজ করত। মালয়েশিয়া থেকে তাদের মরদেহ দ্রুত আনার জন্য সরকারের কাছে তিনি দাবি জানান।এদিকে, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন বলেন, ‘মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আমার এলাকার দুজন মারা গেছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি জানান, ‘দুইজন প্রবাসী যুবকের মৃত্যুর ঘটনাটি আমি শুনেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি। এটা খুবই দুঃখজনক। তাদের  মরদেহ ফেরত আনার জন্য স্থানীয় প্রশাসনের যা সহযোগিতা প্রয়োজন আমরা তা দিতে প্রস্তুত। তবে এখন পর্যন্ত তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের Read more

বিসিসির বর্জ্য অপসারণে কাজ করছেন ৭০০ কর্মী
বিসিসির বর্জ্য অপসারণে কাজ করছেন ৭০০ কর্মী

ঈদুল আজহায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি দিয়েছেন। বরিশাল নগরে ঈদের প্রথম দিনেই অধিকাংশ পশু জবাইয়ের Read more

মোবারকগঞ্জ চিনিকলে প্রতি কেজিতে লোকসান ৪১৭ টাকা
মোবারকগঞ্জ চিনিকলে প্রতি কেজিতে লোকসান ৪১৭ টাকা

এক কেজি চিনি উৎপাদনে খরচ ৫৪২ টাকা। বিক্রি করা হয় ১২৫ টাকায়। এ হিসাবে প্রতি কেজিতে লোকসান ৪১৭ টাকা। এভাবে Read more

‘স্বৈরাচার তাড়ানো তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে’
‘স্বৈরাচার তাড়ানো তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে’

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  শুক্রবার (০৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী Read more

ক্ষেপণাস্ত্র ভূপাতিতের সময় দুবাইতে বাংলাদেশিসহ আহত ৪ প্রবাসী
ক্ষেপণাস্ত্র ভূপাতিতের সময় দুবাইতে বাংলাদেশিসহ আহত ৪ প্রবাসী

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাব সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এসে পড়েছে। শহরের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ (শ্রাপনেল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন