ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা ৯ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে। পরে তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মাহেন্দ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে ভারতে বসবাসরত ৫ বাংলাদেশিকে আটক করে। তাঁদের মধ্যে আছেন ২ পুরুষ, ২ নারী ও ১ শিশু। পরে রাত সাড়ে ১০টার দিকে সীমান্ত পিলার ৬১/১-এস এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর-৫৮ বিজিবির শ্রীনাথপুর বিওপির হাতে তাঁদের হস্তান্তর করা হয়।এরপর রবিবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে একই ব্যাটালিয়নের জোড়পাড়া বিএসএফ ক্যাম্প অবগত করে যে, আরও ৪ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ জন (২ নারী ও ১ শিশু) বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এবং অপরজন (১ পুরুষ) ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। বিকেল ৪টা ২০ মিনিটে সীমান্ত পিলার ৬০/৩১-আর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদেরও বাঘাডাংগা কোম্পানি কমান্ডার বিজিবির কাছে হস্তান্তর করেন।মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, প্রথম দফায় ফেরত আসা ৫ জনকে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আর দ্বিতীয় দফায় আটক হওয়া ৪ জনের মধ্যে ৩ জনের বিরুদ্ধে মামলা এবং ১ জনকে জিডির মাধ্যমে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে আমেরিকা: ট্রাম্প
মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে আমেরিকা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউইয়র্কে জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ওপর ‘সার্বভৌমত্ব হারিয়েছে’ আমেরিকা। এমনকি মামদানির জয়ে নিউইয়র্ক ‘কমিউনিস্ট শহরে’ Read more

মিটফোর্ড হত‍্যাকাণ্ডে আনসার সদস্যদের দায় নেই: মহাপরিচালক
মিটফোর্ড হত‍্যাকাণ্ডে আনসার সদস্যদের দায় নেই: মহাপরিচালক

ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি Read more

মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২রা জুলাই) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে Read more

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ফরিদপুরের ড. শাহাবুদ্দিন
বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ফরিদপুরের ড. শাহাবুদ্দিন

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও নাম লিখিয়েছেন ফরিদপুরের কৃতি সন্তান ও প্রখ্যাত গবেষক ড.শাহাবুদ্দিন আহমেদ। সম্প্রতি প্রকাশিত ‘এ ডি সাইন্টিফিক ইনডেক্স’-এ Read more

যে ২ ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবীজি (সা.)
যে ২ ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবীজি (সা.)

বান্দার আমলেই নির্ধারণ হবে পরকালে তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম। তাই ক্ষণস্থায়ী পৃথিবীর ‘পরীক্ষায়’ উত্তীর্ণ হয়ে পরকালে সফল হতে মহান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন