বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও নাম লিখিয়েছেন ফরিদপুরের কৃতি সন্তান ও প্রখ্যাত গবেষক ড.শাহাবুদ্দিন আহমেদ। সম্প্রতি প্রকাশিত ‘এ ডি সাইন্টিফিক ইনডেক্স’-এ তিনি বিশ্বের শীর্ষ ১০ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন।​নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে হাইড্রোজেন এনার্জি এবং পরিবেশ রক্ষা সংক্রান্ত গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই কৃতিত্ব অর্জন করেন। এরআগে তিনি বিশ্বখ্যাত এলসভিয়ার ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকাতেও স্থান করে নিয়েছিলেন।​ড. শাহাবুদ্দিন আহমেদ বর্তমানে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সিটি অফ মালায়া’-তে সহকারী অধ্যাপক এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।​তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি, ফেডারেশন ইউনিভার্সিটি, ইউএনএসডাব্লু সিডনি ও ইউটিএসে গবেষক বিজ্ঞানী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।​শিক্ষাজীবনে তিনি অস্ট্রেলিয়ার বিখ্যাত মোনাশ ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি এবং ইউনিভার্সিটি অব অ্যাডিলেড থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমফিল ডিগ্রি অর্জন করেন।​একাডেমিক সাফল্যের পাশাপাশি ড. শাহাবুদ্দিন আহমেদ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও সক্রিয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি এবং জিয়া সাইবার ফোর্সের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ​তার এই অভাবনীয় সাফল্যে ফরিদপুরসহ দেশজুড়ে প্রশংসার জোয়ার বইছে। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তার গবেষণা আগামী দিনের বিশ্বজ্বালানি সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে সেপটিক ট্যাংক থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে সেপটিক ট্যাংক থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে আব্দুল আলীম (১৮) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাতুটিয়া Read more

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে সিএনজিচালক নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর Read more

গতকাল ১০০ আজ ৮৬, থেমে নেই ইসরায়েলি হামলায় গাজায় নিহতে সংখ্যা
গতকাল ১০০ আজ ৮৬, থেমে নেই ইসরায়েলি হামলায় গাজায় নিহতে সংখ্যা

গতকাল গণমাধ্যমে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রকাশিত হয়েছিল ১০০ জন, আজ তা ৮৬। সংখ্যা যাই হোক না কেন এ Read more

যমুনাপাড়ের প্রাথমিক শিক্ষার্থীরা ফিডিং সুবিধা থেকে বঞ্চিত, ক্ষুব্ধ অভিভাবকরা
যমুনাপাড়ের প্রাথমিক শিক্ষার্থীরা ফিডিং সুবিধা থেকে বঞ্চিত, ক্ষুব্ধ অভিভাবকরা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দেশের ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি চালু করেছে সরকার। তবে সিরাজগঞ্জ জেলার যমুনা নদী বিধ্বস্ত Read more

বাঘায় ‘ফুড লাভার’ দোকানে ফিল্মি স্টাইলে হামলা ৩ জন গ্রেফতার
বাঘায় ‘ফুড লাভার’ দোকানে ফিল্মি স্টাইলে হামলা ৩ জন গ্রেফতার

রাজশাহীর বাঘা উপজেলার থানা মোড় এলাকায় ‘ফুড লাভার’ নামে ফাস্ট ফুডের দোকানে শনিবার বিকেলে হামলা চালিয়ে দোকান মালিক বোরহান উদ্দিনকে Read more

ডাকাত শাহীনের ‘ডানহাত’ খ্যাত স্বেচ্ছাসেবক দল নেতা র‍্যাবের জালে
ডাকাত শাহীনের ‘ডানহাত’ খ্যাত স্বেচ্ছাসেবক দল নেতা র‍্যাবের জালে

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া-কচ্ছপিয়ায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা কুখ্যাত ডাকাত শাহীনুর রহমান শাহীনের ডানহাত ও স্বেচ্ছাসেবক দল নেতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন