প্রতিবছর বর্ষা আসলেই ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন খাল-বিল ও নিচু জমির জলাশয় ভরে ওঠে জাতীয় ফুল শাপলার অপরূপ রূপে। এ সময় নানা রঙের শাপলার পাশাপাশি বিশেষ করে সাদা শাপলা ফুল ফুটে শোভা ছড়ায়। জলাশয়ে ভেসে থাকা এসব শাপলা দেখতে প্রতিদিন ভিড় করেন শত শত নারী-পুরুষ। অনেকেই নৌকায় ভেসে বেড়িয়ে শাপলার কোমলতা ও সৌন্দর্য উপভোগ করেন। শাপলার সরল রূপ যেমন মনকে ছুঁয়ে যায়, তেমনি এর মধ্যে লুকিয়ে থাকে গ্রামের প্রকৃতি ও নিঃশব্দ কাব্যের এক অনন্য মেলবন্ধন।সরেজমিনে সালথার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রাম ঘেঁষে রাস্তার দক্ষিণ পাশে ‘দোপ’ নামের এক জলাশয়ে গিয়ে দেখা যায়, সবুজ পাতার ওপর মাথা উঁচু করে ফোটে রয়েছে অসংখ্য সাদা শাপলা। প্রতিদিন সকালে ও বিকেলে এ দৃশ্য উপভোগ করতে অসংখ্য মানুষ সেখানে ভিড় জমান। কেউ ক্যামেরায় ধারণ করছেন, আবার কেউ শুধু শাপলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে উপভোগ করছেন প্রকৃতির এই রূপ।স্থানীয় বাসিন্দা হেমায়েত ফকির জানান, “মায়াময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমার শৈশব-কৈশরের বেড়ে ওঠা এই খোয়াড় গ্রাম। বর্ষাকালে শাপলার কারণে গ্রামের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। সাদা শাপলা যেমন বাংলাদেশের জনগণের প্রতীক, তেমনি এর সাদা রং আমাদের গ্রামের সহজ-সরল মানুষের আত্মাকে শুদ্ধ করে। পাপড়ির মতোই নির্মল এদের মন। জেলা ও উপজেলা প্রশাসন উদ্যোগ নিলে এ সৌন্দর্য সংরক্ষিত হয়ে ভ্রমণপিপাসুদের কাছে তীর্থস্থান হতে পারে।”এ গ্রাম ঘুরে মনে হয়,আকাশের তারারা যেন খসে পড়েছে জলে। বিপুল জলরাশির বুকে অসংখ্য শাপলা ফুটে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। গ্রামবাংলার অকৃত্রিম রূপ ও নিসর্গ এ শাপলার মাঝে ধরা দেয়। প্রতিদিন শত শত মানুষ এ দৃশ্য উপভোগ করতে আসেন।চাকরিজীবী মাফিকুল ইসলাম বলেন, ‘বর্ষা এলে এ গ্রামে শুধু মাটিই নয়, মানুষের হৃদয়ও জেগে ওঠে। শাপলা ফুল হয়ে ওঠে সেই জাগরণের নীরব সাক্ষী। সাদা, সবুজ আর গোলাপি রঙে শাপলা প্রকৃতির শুদ্ধ সৌন্দর্যের গল্প শোনায়।’স্থানীয় মোস্তফা কামাল জানান, ‘ভাদ্র-আশ্বিন মিলে শরৎ। এ সময়ে নদীর তীরে কাশফুল, গাছে শিউলি আর বিলে-ঝিলে শাপলার সমারোহে প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে। শুধু সৌন্দর্যই নয়, শাপলা আমাদের জীবিকারও অংশ।’গ্রামের মানুষ শাপলার ভাসমান সৌন্দর্যের ভেতর দিয়েই নৌকায় চলাচল করেন। অনেকেই শাপলা ফুল সংগ্রহ করে বাড়ি নিয়ে যান। একসময় শাপলার শেকড়ের শালুক খেয়ে জীবনধারণ করতেন স্থানীয়রা। যদিও এখন তা কমে গেছে, তবে শাপলা ফুল এখনও সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়।সালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন, ‘প্রতিবছরই বর্ষায় এ অঞ্চলের খাল-বিলে শাপলা ফোটে। বাংলাদেশে বর্ষা ও শরৎ মৌসুমে শাপলা সবচেয়ে বেশি পাওয়া যায়। স্থানীয়রা শাপলা সবজি হিসেবে খেতে পছন্দ করেন। শাপলার বীজ ও গুঁড়ো দিয়ে খইও বানানো হয়। এতে ভিটামিন, খনিজ ও আঁশ রয়েছে।’যেভাবে যাবেন খোয়াড় গ্রামে: ফরিদপুর শহর থেকে বাস বা অটোরিকশায় ৮-১০ কিলোমিটার দূরে ঠেনঠেনিয়া বা বালিয়াগট্টি বাজারে নামতে হবে। সেখান থেকে আবার ভ্যান বা অটোরিকশায় করে সহজেই পৌঁছে যাবেন খোয়াড় গ্রামে। আর সেখানেই অপেক্ষা করছে সাদা শাপলার অপরূপ সৌন্দর্য।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় পূর্ব বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলা, নিহত ৩
নেত্রকোনায় পূর্ব বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলা, নিহত ৩

জমিসহ পারিবারিক ও অর্থ বিরোধের জেরে নেত্রকোনায় দু'পক্ষের পাল্টাপাল্টি হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও তিনজন আহত রয়েছেন। শনিবার Read more

রাশিয়া থেকে শুধুমাত্র ‘তেল আমদানির’ কারণেই কি ভারতের উপর ‘রুষ্ট’ ট্রাম্প?
রাশিয়া থেকে শুধুমাত্র ‘তেল আমদানির’ কারণেই কি ভারতের উপর ‘রুষ্ট’ ট্রাম্প?

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাশিয়ার প্রতি ডোনাল্ড ট্রাম্পের অবস্থান দেখে মনে হয়েছিল, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব নিয়ে Read more

ভয়াবহ বন্যায় কঙ্গোয় ৬২ মৃত্যু, নিখোঁজ ৫০
ভয়াবহ বন্যায় কঙ্গোয় ৬২ মৃত্যু, নিখোঁজ ৫০

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলের সাউথ কিভু প্রদেশে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৬২ জনের Read more

গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী- তদন্ত কমিটি
গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী- তদন্ত কমিটি

ওই তদন্ত প্রতিবেদন সেপ্টেম্বরের শেষে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাখিল করা হয়েছে। যদিও সরকার গোপালগঞ্জের তদন্ত প্রতিবেদন এখনো জনসমক্ষে প্রকাশ Read more

অধিকারের প্রশ্নে আপস নয়: বিসিবি সভাপতি
অধিকারের প্রশ্নে আপস নয়: বিসিবি সভাপতি

নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফর না করার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৭ জানুয়ারি) যুব ও Read more

স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন