চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ‘ধিক্কার ধিক্কার, ইন্টেরিম ধিক্কার; চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে; চবিতে যখন হামলা করে, ইন্টেরিম কী করে, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’—ইত্যাদি স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা। ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে হামলা হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই ইন্টেরিমকে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, পুলিশ আছে। এতগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতে সন্ত্রাসীরা কীভাবে মাথাচাড়া দিয়ে উঠে? এই যে জলপাই কালারের পোষাকধারী সেনাবাহিনী টহল দিয়ে বেড়ায়, অথচ তারা আমাদের নিরাপত্তা দিতে পারে না। তাহলে তাদের কী রাইট আছে এভাবে টহল দেয়ার? আমরা এ প্রশাসনকে ধিক্কার জানাই, এই এরকম একটা প্রশাসন তারা কী করে বেড়ায়? তারা ঐ দিন নূর ভাইয়ের ওপর হামলা করেছে, কিন্তু আজকে আমাদের নিরাপত্তা দিতে পারছে না।’ প্রসঙ্গত, শনিবার (৩০ আগস্ট) মধ্যরাতে চবির কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা করে এলাকার লোকজন। এ ঘটনার জের ধরে রবিবার সকাল থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটলে দফায় দফায় চবি শিক্ষার্থীদের ওপর হামলা করে এলাকাবাসী। এতে আনুমানিক ৭০ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে ডাকাতির শিকার বিএনপি নেতারা
খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে ডাকাতির শিকার বিএনপি নেতারা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাওয়ার পথে ডাকাতির শিকার হয়েছেন উপজেলা বিএনপির Read more

হবিগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড
হবিগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

হবিগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ডহবিগঞ্জের মাধবপুর উপজেলায় ছাবু মিয়া হত্যা মামলার চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের Read more

আ.লীগের সাবেক এমপি বি এম মোজাম্মেল হক গ্রেপ্তার
আ.লীগের সাবেক এমপি বি এম মোজাম্মেল হক গ্রেপ্তার

রাজধানীর নিকেতন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম Read more

কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর গণসংযোগ
কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর গণসংযোগ

মাদারীপুরের কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর (মাদারীপুর-৩) মনোনীত প্রার্থী বাংলাদেশ যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।বৃহস্পতিবার (২৮ Read more

বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ
বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

আলেয়া বেগম (৬০) নামের এক বিধবা নারীর অর্ধগলিত লাশ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উদ্ধারের পর ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করেছে Read more

গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে
গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন