গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে একটি মেসেজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত নতুন সংবিধান শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ উঠান বৈঠকের আয়োজন করে।এ সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘নুরুল হক নুর ভাইয়ের ওপর যে আক্রমণটা হয়েছে- এটা আমাদের জন্য একটা মেসেজ। তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ না করতে পারি। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল, আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার। এটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।’হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদেরকে এখন বলা হয় নির্বাচনবিরোধী। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে। আমরা নির্বাচনসহ আরও দুইটি বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি আমাদের নির্বাচনও লাগবে, আবার বিচার ও সংস্কারও লাগবে। এই যে পুলিশ আমাদেরকে বিনা বিচারে, বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না- এটার ফয়সালা কি হয়েছে? নেওয়ার পরে যে আমাদের পরিবারকে অবগত করবে- এটার ফয়সালা কি হয়েছে? হয়নি তো! আমরা দেখি একজন মাইক দিয়ে বলে, ‘যদি ধানের শীষ না থাকে, প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাবো।’ আমি বলছিনা এটা একটা রাজনৈতিক দলের অবস্থান। আমি বলছি এটা অনেক রাজনৈতিক দলের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে এমন। এটা সবাই যে ধারণ করে, আমরা বিশ্বাস করতে চাই না।”বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

চলতি জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কমবে, তা জানা যাবে আজ। এক মাসের জন্য এলপিজির নতুন Read more

বিএনপি মহাসচিবের ভাইয়ের গাড়ীতে হামলার ঘটনায় বিএনপির ২ নেতা বহিষ্কার
বিএনপি মহাসচিবের ভাইয়ের গাড়ীতে হামলার ঘটনায় বিএনপির ২ নেতা বহিষ্কার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা বিএনপি'র সম্মেলনে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা Read more

টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ
টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

টঙ্গীতে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন প্রতিবন্ধী সুরক্ষা Read more

টানা তুষারপাতে এভারেস্ট অঞ্চলে আটকা ১৫০০ পর্যটক
টানা তুষারপাতে এভারেস্ট অঞ্চলে আটকা ১৫০০ পর্যটক

টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার জেরে নেপালের এভারেস্ট অঞ্চলে প্রায় দেড় হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন।বার্তা সংস্থা রয়টার্স এই Read more

দুই ভাইকে হত্যার ঘটনায় তিন আসামীর ফাঁসির আদেশ
দুই ভাইকে হত্যার ঘটনায় তিন আসামীর ফাঁসির আদেশ

ভোলার চরফ্যাসনে জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীল নামের আপন দুই ভাইকে গলা কেটে Read more

সড়ক থেকে কাভার্ডভ্যান সরাতে বলায় পুলিশের মাথা ফাটালো বিক্রয় প্রতিনিধি
সড়ক থেকে কাভার্ডভ্যান সরাতে বলায় পুলিশের মাথা ফাটালো বিক্রয় প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান রেখে মালামাল নামানোর ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এক পুলিশ সদস্যের মাথা ফাটানোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন