দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।শনিবার (৩০ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (৩১ আগস্ট) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট
পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বলে Read more

যেভাবে একটি গোত্রের নাম হয়ে উঠল ‘ইহুদি’
যেভাবে একটি গোত্রের নাম হয়ে উঠল ‘ইহুদি’

ইহুদিরা হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা থেকে, যিনি ছিলেন হজরত  ইয়াকুব আলাইহিস সালামের জ্যেষ্ঠপুত্র ও হজরত Read more

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৭
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৭

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। Read more

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়
এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়

এশিয়া কাপ হকির ২০২৫ সালের আসরে শেষ মুহূর্তে অংশগ্রহণের সুযোগ পাওয়ার পর বাংলাদেশ হকি দল শুরুটা ভালো করতে পারেনি। প্রথম Read more

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সহায়তা করবে: পররাষ্ট্র উপদেষ্টা
তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সহায়তা করবে: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) Read more

বাঁচতে চায় অবুঝ শিশু হাসিবুল্লাহ, প্রয়োজন ১ লক্ষ টাকা
বাঁচতে চায় অবুঝ শিশু হাসিবুল্লাহ, প্রয়োজন ১ লক্ষ টাকা

হঠাৎ প্রচন্ড চিৎকার করে বুক চেপে ধরে অজ্ঞান হয়ে যায় অবুঝ শিশু হাসিবুল্লাহ(২)! ফুটফুটে শিশুটি যখন প্রচন্ড যন্ত্রনায় অজ্ঞান হয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন