আজ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের মাধ্যমে ডাচরা প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসছে। এশিয়া কাপের আগে এই সিরিজকে বাংলাদেশ প্রস্তুতি হিসেবে দেখছে। সিলেটের পিচ সাধারণত স্পিন সহায়ক এবং লো স্কোরিং, যেখানে রান তাড়া করে জেতার সম্ভাবনা অনেক বেশি। সিলেটে অনুষ্ঠিত ১৩ টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচেই পরে ব্যাট করা দল জয়লাভ করেছে, তাই টসের গুরুত্ব থাকবে। সম্প্রতি টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। সবশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর দারুন আত্মবিশ্বাসী টাইগাররা। লিটন দাসের নেতৃত্বে হোম কন্ডিশনে স্পিনারদের বড় ভূমিকা থাকবে। তবে মাহদী হাসান ও রিশাদ হোসেনের পারফরম্যান্স এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। পেসারদের মধ্যে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান দুর্দান্ত ছন্দে আছেন এবং তারা সিলেটের পিচে কাজ করতে পারবেন।এদিকে, নুরুল হাসান সোহান ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে থাকায় দলে ফিরেছেন। পাশাপাশি, সাইফ হাসানও স্কোয়াডে ফিরেছেন, যা বাংলাদেশ দলের জন্য শক্তিশালী একটি বিকল্প।টি–টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে ৪–১ ব্যবধানে এগিয়ে। সিলেটে হোম কন্ডিশন ও বর্তমান ফর্ম বিবেচনায় বাংলাদেশই ফেভারিট।বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, তৌহিদ হৃদয়, সাইফ হাসান, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঙলা কলেজ শিক্ষার্থী সুহিনের আত্মহত্যা, নেপথ্যে মানসিক চাপ
বাঙলা কলেজ শিক্ষার্থী সুহিনের আত্মহত্যা, নেপথ্যে মানসিক চাপ

রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত শিক্ষার্থীর নাম সোহানুজ্জামান সুহিন। তিনি সরকারি বাঙলা Read more

নোয়াখালীতে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, হাতেনাতে আটক ১
নোয়াখালীতে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, হাতেনাতে আটক ১

নোয়াখালীর বেগমগঞ্জে বাসা থেকে তুলে নিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে মারধর Read more

উল্লাপাড়ায় ভিজিডি’র চাল বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ
উল্লাপাড়ায় ভিজিডি’র চাল বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিওবি (ভিজিডি) ৫ মাসের চাল বিতরণে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। Read more

পত্রিকা: ‘তিন মাসে ব্যাংক থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার’
পত্রিকা: ‘তিন মাসে ব্যাংক থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার’

অর্থ সংকট তীব্র হওয়ায় চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে ব্যাংক থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার; সেই সাথে Read more

‘এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে’
‘এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে’

এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার (০৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ Read more

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনৈতিক জয় পেল পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনৈতিক জয় পেল পাকিস্তান

ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জেরে জাতিসংঘ নিরাপত্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন