আফ্রিকা মহাদেশের মৌরিতানিয়া উপকূলে অভিবাসীদের নৌকা উল্টে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। বার্তাসংস্থা এএফপিকে দেশটির কর্মকর্তারা শুক্রবার (২৯ আগস্ট) জানিয়েছেন, এ সপ্তাহের শুরুতে এ দুর্ঘটনা ঘটে।মৌরিতানিয়া কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেছেন, গত মঙ্গলবার শেষ রাতে নৌকায় থাকা অভিবাসীরা মৌরিতানিয়ার উপকূলীয় একটি শহরের আলো দেখতে পান। এ সময় তাদের অনেকে নৌকার এক পাশে সরে যান। এতে করে নৌকাটি উল্টে যায়। ওই সময় কোস্টগার্ডের সদস্যরা ১৭ জনকে জীবিত উদ্ধার করতে সমর্থ হন।ভয়াবহ এ নৌ দুর্ঘটনায় এরআগে ৪৯ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। এখন এটি বাড়িয়ে ৬৯ করা হয়েছে।নৌকায় থাকা কয়েকজন অভিবাসী জানিয়েছেন, এক সপ্তাহ আগে গাম্বিয়া থেকে নৌকাটি রওনা দেয়। এ সময় এতে প্রায় ১৬০ জন মানুষ ছিলেন। নৌকায় গাম্বিয়া ছাড়া সেনেগালের নাগরিকও ছিলেন।আফ্রিকা থেকে ইউরোপে আসার সময় প্রায়ই এমন নৌকাডুবির ঘটনা ঘটে। সমুদ্রের শক্তিশালী ঢেউ সঙ্গে অনুপযোগী নৌকা এসব অবৈধ ভ্রমণকে আরও বিপজ্জনক করে তুলেছে।বেসরকারি সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাসের তথ্য অনুযায়ী, গত বছর শুধুমাত্র স্পেনে নৌকা দিয়ে যাওয়ার সময় সাগরে ১০ হাজার ৪৫৭ মানুষের সলিল সমাধি হয়েছে।যে নৌকাটি উল্টে ৬৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন সেটি কোথায় যাচ্ছিল তা জানাননি স্থানীয় কর্মকর্তারা।সূত্র: এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে মুদি দোকানে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ আটক ২
নড়াইলে মুদি দোকানে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ আটক ২

নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশী চাকু, মদ ও চোরাই মোবাইলসহ দুই Read more

ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৩৯ ফিলিস্তিনির
ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৩৯ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় একশো। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে Read more

সুপার ফোরে যেতে বাংলাদেশকে যে পরাশর্ম দিলেন হার্শা
সুপার ফোরে যেতে বাংলাদেশকে যে পরাশর্ম দিলেন হার্শা

এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে চাপে পড়েছে বাংলাদেশ। এতে সুপার ফোরে ওটার রাস্তা Read more

খুনি হাসিনার সেবাদাসদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ডাক হাদীর
খুনি হাসিনার সেবাদাসদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ডাক হাদীর

ফ্যাসিস্ট খুনি হাসিনার সেবাদাস গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।সোমবার নিজের ফেসবুক পেজে এক Read more

শেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুরে পৃথক স্থানে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- নকলার টালকি Read more

‘পাগলিটা মা হলেন, বাবা হলেন না কেউ’
‘পাগলিটা মা হলেন, বাবা হলেন না কেউ’

ময়মনসিংহের নান্দাইলে এক পাগলি ছেলে সন্তানের মা হয়েছে ঠিকই, কিন্তু পৃথিবীর আলো দেখা এই ফুটফুটে শিশুর বাবা কে, এটাই এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন