রংপুরের তারাগঞ্জ উপজেলায় গণপিটুনিতে নিহত রুপলাল দাসের ছেলে জয় দাস (১৪) বাবার পেশায় ফিরেছে।সরেজমিনে শুক্রবার (২৯ আগস্ট) তারাগঞ্জ হাট গিয়ে দেখা যায় নতুন চৌপথী বাসস্ট্যান্ড থেকে অগ্রণী ব্যাংক মোড়ের মধ্যবর্তী স্থান তারাগঞ্জ জুতা পট্টির সামনের রাস্তার পাশে চকির উপরে বসে জুতা সেলাইয়ের কাজ করছে রুপলাল দাসের ছেলে জয় দাস।বাবার পেশাই জীবনে পেশা হিসেবে বেছে নিবেন বলে জানিয়েছে রুপলাল দাসের ছেলে জয় দাস।জয় দাসের সাথে কথা হলে সে বলে, ‘বাবার পেশাকেই আজ থেকে পেশা হিসেবে বেছে নিলাম। বাড়িতে আমার দাদি, মা ও ২ বোন রয়েছে। তাদেরকে দেখাশোনার ও ভরণপোষণের দায়িত্বও আমার উপরেই। বাবা বেঁচে থাকলে আমাকে হয়তো এত তাড়াতাড়ি এ কাজে আসতে হত না। বাবা মারা যাওয়ার কারণে আমাকে এখন এই ছোট্ট বয়সেই বাবার কাজে ফিরতে হয়েছে।’জয় দাস আরও বলেন, ‘আমি বাবা হারা হয়েছি। যারা আমার বাবাকে মেরেছে, আমি তাদের বিচার চাই। আমার স্কুলে যাওয়ার এই বয়সেই যারা আমাকে খাবারের জন্য চিন্তায় বসিয়েছে, তাদের বিচার চাই। আমি তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগে পড়ি। আমার আশা ছিলো পড়াশোনা করে একদিন মানুষের মতো মানুষ হবো। কিন্তু বাবা মারা যাওয়ার পর তা আদৌ সম্ভব কিনা তা উপরওয়ালা জানেন।’জয় দাসের পার্শ্ববর্তী দোকানদার সেতু মিয়া বলেন, ‘রুপলাল দাস একজন নিরীহ মানুষ ছিলেন। তিনি কখনও কারও সাথে কোন ঝগড়া-বিবাদে জড়াতেন না। কতিপয় লোক নিরীহ লোকটিকে পিটিয়ে হত্যা করে পরিবারটিকে পথে বসিয়েছে। যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই জয় বাবার কাজ করছে। খুব দুঃখ লাগছে দেখে।’উল্লেখ্য, গত ৯ আগস্ট শনিবার উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট বটতলা নামক স্থানে ভ্যান চোর সন্দেহে শ্বশুর রুপলাল দাস ও জামাতা প্রদীপ দাসকে পিটিয়ে হত্যা করে কতিপয় স্থানীয় লোকজন। ঘটনাস্থলেই রুপলাল দাস নিহত হন এবং জামাতা প্রদীপ দাস রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জোনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৫৯ জন রোগী Read more

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠক আজ
১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠক আজ

এক যুগের বেশি সময় পর ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। পারস্পরিক বোঝাপোড়া আর রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে Read more

হোমনায় যুবকের কোমরে বিদেশি পিস্তল, গুলি-ম্যাগাজিনসহ আটক
হোমনায় যুবকের কোমরে বিদেশি পিস্তল, গুলি-ম্যাগাজিনসহ আটক

কুমিল্লার হোমনায় একটি বিদেশী পিস্তল সহ মনির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশমঙ্গলবার (৩১ মার্চ) রাতে গোপন সংবাদের Read more

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য Read more

অর্থ পাচারকারীদের সঙ্গে ‘সমঝোতার’ কথা ভাবছে বাংলাদেশ
অর্থ পাচারকারীদের সঙ্গে ‘সমঝোতার’ কথা ভাবছে বাংলাদেশ

বিদেশে অর্থ পাচারকারী ধনকুবেরদের সঙ্গে আর্থিক সমঝোতায় যেতে পারে অন্তর্বর্তী সরকার। এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।যুক্তরাজ্যভিত্তিক Read more

আ.লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে ৪-৫ বছর লাগবে: গভর্নর
আ.লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে ৪-৫ বছর লাগবে: গভর্নর

আওয়ামী লীগ সরকারের আমলে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন