বর্ষা এলেই বেড়ে যায় সাপের উপদ্রব। গ্রামাঞ্চলে সাপে কাটা রোগীর সংখ্যা বেশি হলেও কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জরুরি বিভাগ ও অ্যান্টিভেনম। ফলে আক্রান্তদের চিকিৎসার জন্য ভরসা রাখতে হচ্ছে আনোয়ারা ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।স্থানীয় বাসিন্দা আব্দুল শুকুর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নামে মাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলেও এখানে নেই জরুরি বিভাগ, নেই উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা। বাধ্য হয়ে আমাদের পাশের উপজেলা বা চট্টগ্রাম মেডিকেলে ছুটতে হয়।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, ‘কর্ণফুলী স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ নেই, অ্যান্টিভেনমও মজুদ নেই। তাই এখানে সাপে কাটা রোগী ভর্তি বা উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব নয়। নিকটবর্তী আনোয়ারা ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সুবিধা ও অ্যান্টিভেনম রয়েছে।’তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে বিষধর সাপে কামড়ালে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া ছাড়া বিকল্প নেই। অ্যান্টিভেনম সময়মতো পেলে রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, গ্রামে সাপে কাটা রোগীর সংখ্যা বেশি হলেও সেখানকার চিকিৎসা ব্যবস্থা সীমিত। কুসংস্কারাচ্ছন্ন মানুষ অনেকে প্রথমে কবিরাজি বা ঝাড়ফুঁকের দিকে ঝুঁকেন। এতে রোগীর অবস্থা জটিল হয়ে মৃত্যুঝুঁকি বেড়ে যায়।প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ মে চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় কর্ণফুলী উপজেলা, যা দেশের ৪৯০তম উপজেলা।এদিকে কর্ণফুলীতে নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রসিং এলাকায় ২৫০ শয্যার একটি হাসপাতালের জন্য জমি চিহ্নিতকরণ, পরিমাপ ও দখল সংক্রান্ত প্রাথমিক কাজ শেষ হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে শিগগিরই এর ফিজিবিলিটি পরীক্ষা সম্পন্ন হবে বলে জানা গেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১
শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১

কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেলে বেপরোয়াভাবে চালানোর সময় বগুড়া নগরবাড়ি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী   এক কিশোরের Read more

মেসির বিদায়ী ম্যাচে ডি পল ও ডি মারিয়ার আবেগঘন বার্তা
মেসির বিদায়ী ম্যাচে ডি পল ও ডি মারিয়ার আবেগঘন বার্তা

আর্জেন্টিনার হয়ে নিজ দেশের মাটিতে সম্ভবত শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি। তার জোড়া গোলের সুবাদে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে Read more

চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা কত পেলো প্রাইজমানি, বাংলাদেশ পেলো কত?
চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা কত পেলো প্রাইজমানি, বাংলাদেশ পেলো কত?

ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জমজমাট ফাইনালের মাধ্যমে পর্দা নেমেছে ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। যেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো Read more

সুযোগ পেলে কালো সাপগুলো ছোবল মারবে: সারজিস
সুযোগ পেলে কালো সাপগুলো ছোবল মারবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময় শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন, Read more

প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বারের মতো আজ তাঁর গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত Read more

ফুটবল জাদুকর লিওনেল মেসির আজ জন্মদিন
ফুটবল জাদুকর লিওনেল মেসির আজ জন্মদিন

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার লিওনেল মেসির ৩৬তম জন্মদিন আজ।  আজকের দিনেই ধরাধামে পা রেখেছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন