দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন সময়ে ধ্বংস হয়ে পড়ে বসনিয়া ও হার্জেগোভিনার কুপ্রেস পৌরসভায় অবস্থিত রাভনো মসজিদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় ভেঙে পড়ে এর পাথরের গম্বুজ, ধ্বসে যায় ইতিহাসের সাক্ষী হওয়া দেয়ালগুলো। এমনকি নিঃশব্দে স্তব্ধ হয়ে পড়ে মসজিদের মিনার। ১৭ শতকে খোদাই করা পাথরে নির্মিত এ মসজিদ শুধু একটি উপাসনালয় ছিল না, ছিল রাভনো ও কুপ্রেসের মানুষের হৃদয়স্পন্দন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রাণকেন্দ্র। প্রায় আট দশক ধরে এর ধ্বংসাবশেষ নিঃশব্দ সাক্ষীর মতো দাঁড়িয়ে ছিল, যেন হারানো স্মৃতির প্রতীক হয়ে মুসলমানদের হৃদয়ে বেদনার ছাপ রেখে দিত। তবে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে ২০২৪ সালের ১৭ মে।  স্থানীয় মুসলমানদের অবিচল প্রচেষ্টা ও ঐকান্তিক প্রয়াসে শুরু হয় মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগ। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ১০ জুলাই অনুষ্ঠিত হয় নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। ৮৫ বছর আগে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সেই ঐতিহাসিক রাভনো মসজিদ আবারও ফিরেছে নতুন রূপে, নতুন গৌরবে।বসনিয়া ও হার্জেগোভিনার সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয়, পৌরসভা, বেসরকারি কম্পানি ও উদার ব্যক্তিগত দাতাদের পাশাপাশি ক্রোয়েশিয়া ও মন্টিনেগ্রোর মুসলিম সম্প্রদায়ও আর্থিক সহায়তা প্রদান করে এই মহৎ উদ্যোগে। স্থানীয় ও আন্তর্জাতিক মুসলিম ভ্রাতৃত্বের মিলিত সহায়তায় আজ ধ্বংসস্তূপের জায়গায় দাঁড়িয়ে আছে এক নবনির্মিত সৌধ। ঐতিহাসিক এ উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন বসনিয়া ও হার্জেগোভিনার ইসলামিক কমিউনিটির সম্মানিত চেয়ারম্যান ড. হুসেইন কাভাজোভিচ। এদিন রাভনোর আকাশে আবারও ভেসে উঠবে আজানের সুমধুর ধ্বনি, যা হবে বহু বছরের আকাঙ্ক্ষিত স্বপ্নপূরণের মুহূর্ত।স্থানীয়রা বিশ্বাস করেন, এই পুনর্জাগরণ শুধু একটি মসজিদের নয়, বরং পুরো সম্প্রদায়ের ঐতিহ্য, আস্থা ও ঐক্যের প্রতীক। ৮৫ বছরের দীর্ঘ নীরবতা ভেঙে আবারও মিনার থেকে ধ্বনিত হবে ‘আল্লাহু আকবার’ প্রমাণ করে, ঈমানের আলো কখনও নিভে যায় না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিতাসে যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে আটক
তিতাসে যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে আটক

কুমিল্লার তিতাসে ঠোঁট কাটা রুবেল নামে এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় উপজেলার Read more

স্বাস্থ্যকর কফি হতে পারে দীর্ঘায়ুর পথে সহায়ক
স্বাস্থ্যকর কফি হতে পারে দীর্ঘায়ুর পথে সহায়ক

স্বাস্থ্য সচেতনদের জন্য রয়েছে দারুণ সুখবর। নিয়মিত কফি পান করলে বাড়তে পারে আয়ু। তবে শর্ত একটাই, কফিতে যেন না থাকে Read more

কলমের শক্তি বনাম হাতকড়ার ভয়: চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছিত
কলমের শক্তি বনাম হাতকড়ার ভয়: চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছিত

চট্টগ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিককে থানার হাজতে আটকে রেখে হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে।বুধবার (২০ Read more

‘বাঁশ ও বেতসহ কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার’
‘বাঁশ ও বেতসহ কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার’

বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু Read more

রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের Read more

ঢাকার বেশ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ঢাকার বেশ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানী ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন