বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।শনিবার (২১ জুন) রাজধানীর মিরপুরে বিএফআইডিসির ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রস্তাবিত শো-রুম স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বিএফআইডিসি কর্তৃপক্ষ উপদেষ্টাকে উৎপাদন প্রক্রিয়া, প্রযুক্তিগত সক্ষমতা এবং শো-রুম স্থাপনের সম্ভাব্য স্থান ঘুরিয়ে দেখান।রিজওয়ানা হাসান বলেন, মানসম্পন্ন এসব সামগ্রীর বিপণনে একটি আধুনিক শো-রুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে যেমন রাজস্ব আয় বৃদ্ধি পাবে, তেমনি পরিবেশসম্মত পণ্যের ব্যবহার বাড়বে এবং জনসাধারণের কাছে সরকারি পণ্যের গ্রহণযোগ্যতা বাড়বে।তিনি বলেন, সরকারি উৎপাদিত গৃহস্থালি কাঠসামগ্রীকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিএফআইডিসির উৎপাদিত পণ্যে রয়েছে দীর্ঘস্থায়িত্ব, কারিগরি দক্ষতা এবং দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার, যা জনআস্থার জন্য যথেষ্ট। এই সক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি বনশিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলা সম্ভব।পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীনসহ মন্ত্রণালয় ও করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চটেছেন প্রভা!
চটেছেন প্রভা!

Source: রাইজিং বিডি

কিডনির জন্য মৃত্যুপথযাত্রী ক্যানসার রোগীকে বিয়ে নারীর, পরে বাঁচলেন দুজনই
কিডনির জন্য মৃত্যুপথযাত্রী ক্যানসার রোগীকে বিয়ে নারীর, পরে বাঁচলেন দুজনই

কিডনির জটিল রোগে আক্রান্ত এক নারী। চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপন না করলে আর এক বছরের বেশি বাঁচবেন না। তখন অন্য Read more

সরিষাবাড়ীর ১৬ গ্রামে ঈদুল আজহা উদযাপন
সরিষাবাড়ীর ১৬ গ্রামে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। শুক্রবার (৬ Read more

বাঁশখালীতে চাল বিতরণে ওজন কারচুপি, দুই ডিলারকে জরিমানা
বাঁশখালীতে চাল বিতরণে ওজন কারচুপি, দুই ডিলারকে জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের প্রমাণ মিলেছে। চাল কম দেওয়ার অভিযোগে দুই ডিলারকে মোট ১০ হাজার টাকা জরিমানা Read more

রাজবাড়ীতে ৩৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে পুলিশের মামলা
রাজবাড়ীতে ৩৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে পুলিশের মামলা

রাজবাড়ী জেলার গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে Read more

টাইফয়েড টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্ময়কর তথ্য
টাইফয়েড টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্ময়কর তথ্য

দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। গত রোববার (১২ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন