নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কেন গড়িমসি করছেন এমন প্রশ্নও তোলেন তিনি।বৃহস্পতিবার (৫ মে) সকালে রাজধানীর উত্তরায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন।রিজভী বলেন, শেখ হাসিনা এদেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন জাদুঘরে পাঠিয়েছিল। তবে মানুষের বিশ্বাস ছিল, হাসিনার পলায়নের পর ডক্টর ইউনূস দ্রুতই ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে।তিনি আরও বলেন, আসছে আগষ্টে ডক্টর ইউনূসের ক্ষমতার এক বছর হলেও দৃশ্যমান কোন সংস্কার দেখা যাচ্ছে না। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরে মধ্যে নির্বাচনের ব্যবস্হা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, উত্তরায় আয়োজিত অনুষ্ঠানে একটি শিল্পগোষ্ঠীর অর্থায়নে আজ কয়েকশ পরিবারের মাঝে ঈদের উপহার তুলে দেন রুহুল কবির রিজভী।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
না ফেরার দেশে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার
না ফেরার দেশে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, বিখ্যাত ‘মোহাম্মদ ব্রাদার্স’-এর অন্যতম সদস্য ওয়াজির মোহাম্মদ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স Read more

যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির
যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে Read more

ধামইরহাটে বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু
ধামইরহাটে বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।মঙ্গলবার (৩ Read more

বোয়ালমারীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ জব্দ ও ধ্বংস
বোয়ালমারীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ জব্দ ও ধ্বংস

ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাইপ জব্দ ও বিনষ্ট করেছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে Read more

পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন, হাসপাতাল বন্ধ ঘোষণা
পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন, হাসপাতাল বন্ধ ঘোষণা

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার শাহ সুফি সড়কের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে চাঞ্চল্যকর এক চিকিৎসা অবহেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরিদপুরের সিভিল সার্জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন