দক্ষিণ লেবাননে তদন্তের সময় ইসরায়েলি ড্রোন বিস্ফোরণে দুই সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছে বলে জানিয়েছে লেবানন সেনাবাহিনী। খবর আল জাজিরা সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) নাকৌরা এলাকায় লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় এমন এলাকায় বিধ্বস্ত ইসরায়েলি ড্রোনটির ধ্বংসাবশেষ পরিদর্শনের সময় সেটি বিস্ফোরিত হয়। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন নিহত ও আহত সেনাদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে সেনাবাহিনী দেশের দক্ষিণাঞ্চলে স্থিতিশীলতা রক্ষার জন্য “রক্ত দিয়ে মূল্য দিচ্ছে।”ভয়াবহ এই ঘটনাটি ঘটল এমন সময়ে, যখন ইসরায়েল প্রায় প্রতিদিন লেবাননে হামলা চালাচ্ছে। যদিও নভেম্বর মাসে হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। এছাড়া এটি এমন এক সময়ে ঘটছে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পর্যায়ক্রমে সমাপ্ত করার জন্য ভোট দিয়েছে। কয়েক দশক ধরে এই মিশনের দায়িত্ব ছিল হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে একটি বাফার জোন বজায় রাখা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় Read more

মাদক বিক্রি করবেনা প্রতিশ্রুতি দিলেও থেমে নেই মাদক বানিজ্য!
মাদক বিক্রি করবেনা প্রতিশ্রুতি দিলেও থেমে নেই মাদক বানিজ্য!

শুধু বরিশাল নগরীর এখন অলিগলি সহ আশপাশে হাত বাড়ালেই মিলছে মাদক। বিভিন্ন স্পটে অর্ধশতাধিক নারী মাদক বিক্রেতা বিভিন্ন কৌশল অবলম্বন Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

গণতন্ত্রের বাহনই হলো নির্বাচন: আমীর খসরু
গণতন্ত্রের বাহনই হলো নির্বাচন: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে ছিল না, এখন তারাই বলছে Read more

খেলোয়াড়দের সুযোগ-সুবিধাই ক্রিকেট উন্নয়নের চাবিকাঠি: আকরাম খান
খেলোয়াড়দের সুযোগ-সুবিধাই ক্রিকেট উন্নয়নের চাবিকাঠি: আকরাম খান

দেশের ক্রিকেট এগিয়ে নিতে হলে খেলোয়াড়দের আর্থিক ও কাঠামোগতভাবে আরও সহায়তা দেওয়া জরুরি বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) Read more

৪ আগস্ট: নামাজের সময়সূচি
৪ আগস্ট: নামাজের সময়সূচি

আজ সোমবার, ৪ আগস্ট ২০২৫ ইংরেজি, ২০ শ্রাবণ ১৪৩২ বাংলা, ৯ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন