যশোরের মণিরামপুরের ইত্যা গ্রামের মেয়ে তৃপ্তি রানী দাস ও তার ছেলে অন্যান্য কেশব দাসকে অপহরণ ও হত্যা করে লাশ গুমের অভিযোগে প্রেমিক সৌমিক রায়ের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তৃপ্তি দাসের বাবা গোবিন্দ দাস বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি সৌমিক রায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝেরপাড়া গ্রামের বাসিন্দা।মামলার অভিযোগে জানা গেছে, তৃপ্তি রানী দাসকে পারিবারিকভাবে কয়েক বছর আগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের বিপ্লব দাস বিয়ে করেন। দাম্পত্য জীবনে অন্যান্য কেশব দাস নামে তাদের চার বছর বয়সী একটি পুত্র সন্তান আছে।মোবাইল ফোনের মাধ্যমে আসামি সৌমিকের সাথে তৃপ্তির পরিচয় হয়। মোবাইলে সৌমিকের সাথে কথা বলতে দেখে ফেলে বিপ্লব দাস। তৃপ্তিকে কথা বলতে নিষেধ করাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। ফলে তৃপ্তি রানী ছেলেসহ তার পিতার বাড়িতে চলে আসে। চলতি বছরের ৮ মে সকাল ৯টার দিকে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ডাক্তার দেখানোর কথা বলে তৃপ্তি রানী তার ছেলেকে নিয়ে চলে যায়। দীর্ঘদিন পার হলেও তৃপ্তি তার ছেলেকে নিয়ে আর বাড়িতে ফেরেনি। এর মধ্যে একদিন তার মায়ের কাছে মোবাইল করে সৌমিক জানায়, তৃপ্তি ছেলেসহ তার কাছে আছে। এর দু’দিন পরে তৃপ্তি মায়ের কাছে আবারও ফোন করে বলে, তাকে খোঁজাখুঁজি করলে সৌমিক খুন করে লাশ গুম করে ফেলবে। গত ২৩ আগস্ট বেলা ১১টার দিকে তৃপ্তি নিজেই আবার তার মায়ের কাছে ফোন করে বলে, ‘মা, আমাদের বাঁচাও। আমাদের অপহরণ করে ওরা আটক করে রেখেছে।’ এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। তৃপ্তি ও তার ছেলেকে উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুনেই মুক্তি পাবেন ইমরান খান!
জুনেই মুক্তি পাবেন ইমরান খান!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই (তেহরিক-ই-ইনসাফ) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন বলে Read more

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর অ্যাবিগেইল
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর অ্যাবিগেইল

ভামার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার। রাজ্যের ইতিহাসে তিনিই প্রথম নারী গভর্নর। অ্যাবিগেইল Read more

ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি
ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি

জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক Read more

বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন!
বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন!

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।১১ মে Read more

সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি
সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অবদানের কথা স্মরণ করে বিবৃতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন