দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ অভিযান দল সমুদ্রপথে অনুপ্রবেশ ঠেকাতে যৌথ মহড়া পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, চলতি সপ্তাহে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।তিন দিনব্যাপী এই মহড়া শেষ হয় বুধবার। দক্ষিণ চুংচেয়ং প্রদেশের আনমিয়ন দ্বীপের আশপাশে মহড়াটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এ মহড়ায় দুই দেশের প্রায় ৪০ জন সেনা অংশ নেয়। এছাড়া যুক্তরাষ্ট্রের দুইটি এফ-১৬ যুদ্ধবিমান এবং দুইটি ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করা হয়।এই মহড়াটি মূলত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ১১ দিনব্যাপী ‘উলচি ফ্রিডম শিল্ড’ (ইউএফএস) মহড়ার সঙ্গে যুক্ত ছিল। বৃহত্তর মহড়াটি বৃহস্পতিবার শেষ হয়।দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ কমান্ড এক বিবৃতিতে জানায়, “উলচি ফ্রিডম শিল্ড ২৫ মহড়া শেষ হলো। এর মাধ্যমে জোটের প্রতিরক্ষামূলক অবস্থান আরও সুসংহত হয়েছে, যৌথ প্রস্তুতি জোরদার হয়েছে এবং আক্রমণ প্রতিহত করার পাশাপাশি প্রয়োজনে দুই দেশের ভূখণ্ড রক্ষার সক্ষমতা প্রদর্শিত হয়েছে।”সূত্র : আনাদোলুএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে বৃদ্ধা শাশুড়ির মাথা ফাটিয়ে দিলেন জামাই
ফুলবাড়ীতে বৃদ্ধা শাশুড়ির মাথা ফাটিয়ে দিলেন জামাই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে লাঠি দিয়ে মেরে শাশুড়ির মাথা ফাটিয়ে দিয়েছেন জামাই। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের Read more

‘প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ বিশ্বনেতার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে’
‘প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ বিশ্বনেতার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক বাংলাদেশের সঙ্গে ৪ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে উল্লেখ করেছেন Read more

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে সিএনজিচালক নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর Read more

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে যা জানা গেল
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে যা জানা গেল

তিন দাবিতে আন্দোলন করতে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তথ্য ও Read more

মোংলায় চলছে ৪৮ ঘন্টার হরতাল, সড়কে জ্বলছে আগুন
মোংলায় চলছে ৪৮ ঘন্টার হরতাল, সড়কে জ্বলছে আগুন

বাগেরহাটে চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করায় ৪৮ ঘণ্টার হরতাল এর ডাক দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা।সকাল থেকে Read more

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন