বাগেরহাটে চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করায় ৪৮ ঘণ্টার হরতাল এর ডাক দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা।সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা দুই দিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি চলছে।হরতালের সমর্থনে মিছিল শুরু করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা হরতালের সমর্থনে স্লোগান দেন। চারটি আসন ফিরিয়ে দেওয়ার জন্য ইসিকে হুঁশিয়ারি দেন তাঁরা। যত দিন পর্যন্ত চারটি আসন ফিরিয়ে না দেবে, তত দিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথম দিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টা পর্যন্ত চলবে এ হরতাল।সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা দুই দিনের হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পাশাপাশি হরতালের সমর্থনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। দোকানপাটও বেশিরভাগই বন্ধ ছিল ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেও ভোগান্তিতে পড়ছেন অনেকে।জানা যায়, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাটবাসী ক্ষোভে ফুঁসে উঠে। চারটি আসন বহল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। তার বিপরীতে গেল ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।চূড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)। দীর্ঘদিন ধরে চারটি আসনে নির্বাচন হয়ে আসছিল। তখনকার সীমানা ছিল বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।হরতালের কারণে স্থানীয় মানুষজন মনে করছেন, প্রতিটি ক্ষেত্রে তাদের জীবনে ভোগান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠছে। সাধারণ মানুষের প্রশ্ন কবে তারা এমন পরিস্থিতি থেকে মুক্তি পাবে?এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার পাল্টানোর অভিযোগ, তদন্তের নির্দেশ
পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার পাল্টানোর অভিযোগ, তদন্তের নির্দেশ

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা করেছেন নিহতের ভাই। আদালত বিষয়টি Read more

ববি উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
ববি উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। সোমবার (১২ Read more

টিভিতে আজকের খেলা (৩০ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩০ আগস্ট, ২০২৫)

বাংলাদেশ–নেদারল্যান্ডস টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। লা লিগায় রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি: ক্রিকেট১ম টি–টোয়েন্টিবাংলাদেশ–নেদারল্যান্ডসসন্ধ্যা ৬টা, Read more

গণ-অভ্যুত্থানে হামলা: জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল
গণ-অভ্যুত্থানে হামলা: জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল

গত বছরের ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে Read more

টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর)

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে আজ হংকং পরীক্ষা বাংলাদেশের।ফুটবলএশিয়ান কাপ: বাছাইপর্ববাংলাদেশ-হংকংসরাসরি, রাত ৮টা,টি স্পোর্টস ও নাগরিকবিশ্বকাপ বাছাই: ইউরোপফিনল্যান্ড-লিথুয়ানিয়াসরাসরি, রাত ১০টা,সনি স্পোর্টস Read more

প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মুসলিম তরুণকে বিয়ে
প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মুসলিম তরুণকে বিয়ে

প্রেম মানে না জাতি ধর্ম, প্রেম মানে না সমাজ। প্রেম মানে না কোন শাসন-বারণ। তাইতো নানা বাধা পেরিয়ে যশোরের কেশবপুরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন