ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ অংশে লরির ধাক্কায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব দিকে সদর দক্ষিণ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময়, নিহতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।দূর্ঘটনায় নিহত আবুল হাসান (৪৫) একই উপজেলার লক্ষীপুর লুইপুরা এলাকার কালন মিয়ার ছেলে। তিন সন্তানের জনক এ ওমান প্রবাসী কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন।দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার।তিনি বলেন, ‘দুর্ঘটনা রোধে হোটেল নুরজাহানের সামনের ইউটার্নকে বন্ধ করে সদর দক্ষিণ উপজেলার সামনের ইউটার্ন ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু আজ আবার লরিচাপায় একজন নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’উল্লেখ্য, গত ২২শে আগস্ট শুক্রবার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে লরির চাপায় চারজন নিহত হয়েছিল। প্রশাসন এই ইউটার্নটি সরিয়ে সদর দক্ষিণ উপজেলার সামনের ইউটার্ন ব্যবহারের নির্দেশ দিয়েছিল। সপ্তাহ না যেতেই নতুন ইউটার্নে লরি চাপায় একজন নিহতের ঘটনা ঘটে। নিহতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা দুই পাশের যান চলাচল বন্ধ করে দেয়। যার ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় ‌।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি। এবার লাল বলের টেস্ট ক্রিকেট থেকে ইতি টানলেন তিনি।ইন্সটাগ্রামে Read more

ফুলপুর পৌরশহরে সড়কগুলোর বেহাল অবস্থা, নেই দৃশ্যমান কোন ব্যবস্থা
ফুলপুর পৌরশহরে সড়কগুলোর বেহাল অবস্থা, নেই দৃশ্যমান কোন ব্যবস্থা

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার শিববাড়ী রোড ও গ্রীণ রোডসহ বিভিন্ন রোডের বেহাল দশায় ভোগান্তিতে জনমানব। দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর বেহাল দশা হলেও Read more

হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি বন্ধে ভোগান্তিতে যাত্রীরা
হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

ফের বন্ধ হয়ে গেছে রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি সেবা। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কর্মীদের কর্মবিরতির কারণে দেড় মাসের মধ্যে দ্বিতীয়বার এ Read more

জেনে নিন সিলেটে কখন কোথায় ঈদের জামাত
জেনে নিন সিলেটে কখন কোথায় ঈদের জামাত

প্রতিবারের মতো এবারও সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল সাড়ে Read more

দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫
দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও Read more

লিভার পরিষ্কার করার জন্য হারবাল পণ্য কি আসলেই কাজ করে?
লিভার পরিষ্কার করার জন্য হারবাল পণ্য কি আসলেই কাজ করে?

লিভার ডিটক্স বা 'পরিষ্কারের' জন্য বাজারে নানা ধরনের হারবাল পণ্য পাওয়া যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে পড়ে এসব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন