পটুয়াখালীর বাউফলে উর্মী ইসলাম (১৫) নামে এক কিশোরী হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বুধবার (২৭ আগস্ট) বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর বাউফল থানায় প্রেস ব্রিফ করে বিস্তারিত জানান এ হত্যারহস্য সম্পর্কে। জানা যায়, গত ২৩ আগস্ট সকালে উপজেলার কুম্ভখালী গ্রামে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি খাল থেকে উদ্ধার হয় কিশোরী উর্মী ইসলামের মরদেহ। পরে তাকে খুনের অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে থানায় মামলার আবেদন করেন তার বাবা নজরুল ইসলাম। অপরাধীদের শনাক্তে তদন্তে নামে পুলিশের একাধিক টিম। তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে, স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল উর্মির। এ নিয়ে গত ২২ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে মা আমেনা বেগম (৪০), বাবা নজরুল ইসলাম (৪৫) ও ভগ্নিপতি কামাল হোসেনের (৩২) সঙ্গে তুমুল বাগ্‌বিতণ্ডা হয় তার। এ তথ্যের ভিত্তিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে উর্মীর মা-বাবা ও ভগ্নিপতি জানান, প্রেমের সম্পর্ক নিয়ে ২২ আগস্ট ঘটা বাগ্‌বিতণ্ডার জেরে তারাই উর্মীকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মরদেহ গোপন করতে তারা উর্মীর মরদেহ কুম্ভখালী খালে ফেলে দেয় তারা।বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর জানান, হত্যার অভিযোগে নিহত কিশোরীর বাবা, মা ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকেলে আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন আসামিরা।প্রেস ব্রিফিংয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার, বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস
নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ সর্বোচ্চ ৬০ Read more

তানোরে খেলার মাঠ উদ্ধারে মানববন্ধন
তানোরে খেলার মাঠ উদ্ধারে মানববন্ধন

রাজশাহীর তানোর পৌর এলাকার গোকুল মথুরা গ্রামের শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী খেলার মাঠ যেন আজ অস্তিত্ব সংকটে। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি Read more

আল্লামা সাঈদীর অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে: আজহারী
আল্লামা সাঈদীর অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে: আজহারী

দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ড. মিজানুর রহমান আজহারী। এরই মধ্যে Read more

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কর্মী সভা ও কাউন্সিল অনুষ্ঠিত
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কর্মী সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে সংগঠনকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে ডিএনসিসি Read more

ফরিদপুরে সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৪
ফরিদপুরে সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জাকু মাতুব্বর (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ Read more

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, গ্রেপ্তার ৩
চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চাঁদা না দেওয়ায় সেলিম (৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন