লিগস কাপের আজকের সেমিফাইনাল ম্যাচে ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে।  বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এই জয়ের মূল কারিগর ছিলেন লিওনেল মেসি, যিনি দলের হয়ে দুটি গুরুত্বপূর্ণ গোল করেন।এর আগে, ইনজুরি থেকে ফিরে এক ম্যাচ খেলে আবারও অস্বস্তিতে পড়েছিলেন লিওনেল মেসি। যে কারণে মাঝে ইন্টার মায়ামির জার্সিতে দুটি ম্যাচ মিস করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।  তবে লিগস কাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ফেরালেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। আর মেসিও হতাশ করেননি কোচ হাভিয়ের মাশ্চেরানোকে। ফেরার ম্যাচে বিতর্কিত এক পেনাল্টিসহ জোড়া গোল করে মায়ামির ফাইনাল নিশ্চিত করেছেন মেসি।ম্যাচের প্রথম লিড নিয়েছিল সফরকারী অরল্যান্ডোই। তবে এরপরই ঘুরে দাঁড়ায় মায়ামি। মেসির জোড়া গোলের পাশাপাশি তেলাস্কো সেগোভিয়ার এক গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে ফ্লোরিডার ক্লাবটি। আগামী ৩১ আগস্ট লিগস কাপের ফাইনালে মেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ এলএ গ্যালাক্সি কিংবা সিয়েটল সাউন্ডার্স এফসি।এদিন ম্যাচে বল দখলের পাশাপাশি গোলের লক্ষ্যে নেয়া শটেও আধিপত্য ছিল মায়ামির। ৫৯ শতাংশ বল পজেশনের সঙ্গে গোলের জন্য শট নিয়েছিল ১৪টি, যার ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে ৪১ শতাংশ বল পজেশন ধরে রেখে গোলের জন্য ১১টি শট নিয়েছিল অরল্যান্ডো, যার মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। ম্যাচে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেছে অরল্যান্ডো।  অবশ্য ম্যাচের গোল করে অরল্যান্ডোই। প্রথমার্ধের যোগ করা সময়ে মারকো পাসালিচের ১৮ গজ দূর থেকে নেয়া শট মায়ামির জালে জড়ায়। সফরকারীদের সেই লিড টিকেছিল ৭৭ মিনিট পর্যন্ত। তবে যখন নিজেদের বক্সে মায়ামির তাদেও আলেন্দে ফাউলের শিকার হলে ডেভিড ব্রেকালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রেকালো। বাকি সময় ১০ জন নিয়ে খেলেছে অরল্যান্ডো।সফল স্পটকিকে মেসি ঠান্ডা মাথায় মায়ামিকে সমতায় ফেরান। ৮৮ মিনিটে সতীর্থ জর্দি আলবার সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বক্সে ঢুকে কোণাকুণি মাটি কামড়ানো শট নেন আলবিলেস্তে তারকা। যা অরল্যান্ডো গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি। প্রতিপক্ষের একজন কম থাকার সুবিধা নিয়ে যোগ করা সময়ের প্রথম মিনিটে ‍মায়ামির তৃতীয় গোলটি করেন সেগোভিয়া। লুই সুয়ারেজের সঙ্গে দারুণ বোঝাপড়ায় তিনিও বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেছেন।৩-১ গোলের এই জয় লিগস কাপের ফাইনালের পাশাপাশি ২০২৬ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও জায়গা নিশ্চিত করেছে মায়ামি। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে শ্রমিকের মৃত্যু
নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে আকাশ মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (০৬ আগস্ট) রাতে উপজেলার ইটাখলা এলাকায় আবু সাঈদ Read more

দার্জিলিংয়ে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ
দার্জিলিংয়ে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ

ভারতের দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে ১৪ জন নিহত হয়েছেন। সড়ক ধসে সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আরও কিছু Read more

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশ
দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াইয়ের ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর ফলে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে Read more

‘নামজারি করতে ঘুষ নিলে, তার ঠিকানা কারাগার না হয় পানিতে হবে’
‘নামজারি করতে ঘুষ নিলে, তার ঠিকানা কারাগার না হয় পানিতে হবে’

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, ‘জমির নামজারি করতে আমার কাছ থেকেও একসময়ে ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছে। Read more

তপশিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তপশিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তপশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও Read more

নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নেত্রকোনার কলমাকান্দায় ঈদে খালার বাড়িতে বেড়াতে এসে মঙ্গলেশ্বরী নদীতে ডুবে পাঁচ বছর বয়সের মুজাহিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন