কোনো সমাধান ছাড়াই আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের পাশাপাশি বৈঠক হবে অংশীজন শিক্ষক এবং অন্য প্রকৌশলীদের সঙ্গে।বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা নাগাদ রাজধানীর রেলভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তিন উপদেষ্টার এ বৈঠক শুরু হয়। প্রায় ১ ঘণ্টার বৈঠক শেষ হয় কোনো সমাধান ছাড়াই।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠক শেষে গণমাধ্যমে ফাওজুল কবির জানান, সমস্যা সমাধানে সাত সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে মিটিংয়ে তাদের পাঁচজন অনুপস্থিত ছিলেন। আগামীকাল পুরো কমিটি আবারও বৈঠকে বসবে জানিয়ে উপদেষ্টা বলেন, উদ্ভূত পরিস্থিতি সমাধানে শিক্ষার্থীদের পাশাপাশি বৈঠক হবে অংশীজন শিক্ষক এবং অন্য প্রকৌশলীদের সঙ্গে।কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত মন্তব্য করে ফাওজুল কবির বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে ক্ষমা চাইবেন পুলিশের প্রতিনিধি।এদিকে বৈঠকে উপস্থিত শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানান, সার্বিক বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আন্দোলনরত সহপাঠীদের সঙ্গে নিয়ে।শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি:১। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।২। প্রজ্ঞাপনের মাধ্যমে এর আগে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি এবং প্রত্যাখ্যান করি। অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল আন্দোলনের স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত তিন দফা দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এ মর্মে সংশ্লিষ্ট তিন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা হাসানকে আজই এসে এর নিশ্চয়তা দিতে হবে।৩। হামলায় আহত সব শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং এই আন্দোলন চলাকালে সব শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোনো হামলা করা যাবে না।৪। রোকন ভাইয়ের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে।৫। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হামলার জন্য ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে।এর আগে, ৯ম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে ৩ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ নামক শিক্ষার্থীদের একটি প্লাটফর্ম। সেখানে যোগ দেয় বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও।তিন দফা দাবিতে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে বিক্ষোভ করে তারা। সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে বিক্ষোভ করেন তারা।  আগের তিন দফা দাবি:১। ইঞ্জিনিয়ারিং এবং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি বা অন্য নামে সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না।২। টেকনিক্যাল দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী পদ পূরণের জন্য ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।  ৩। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া যারা নিজেদের প্রকৌশলী হিসেবে পরিচয় দেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাট সীমান্তে ২৯ লক্ষ টাকার মাদক জব্দ
ধামইরহাট সীমান্তে ২৯ লক্ষ টাকার মাদক জব্দ

নওগাঁর ধামইরহাট সীমান্তে বাংলাদেশ বিজিবির অভিযানে ১৪ হাজার ৬শত পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে ১৪ বিজিবি। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত Read more

বাঁশখালীতে দিনমজুরের জমি দখলের অভিযোগ
বাঁশখালীতে দিনমজুরের জমি দখলের অভিযোগ

বাঁশখালীতে বিএনপি নেতার সহযোগিতায় ছরওয়ার আলম নামের এক দিনমজুরের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। দখল করা জায়গায় বর্তমানে স্থাপনা নির্মাণের Read more

সিরাজগঞ্জে হটাৎ ঘূর্ণিঝড়, লন্ডভন্ড ৪ গ্রাম
সিরাজগঞ্জে হটাৎ ঘূর্ণিঝড়, লন্ডভন্ড ৪ গ্রাম

জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে চারটি গ্রাম। চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রামে এ তাণ্ডব Read more

ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রসহ ৩ জনের মৃত্যু
ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রসহ ৩ জনের মৃত্যু

পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) সকালে Read more

বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তিন ভাগে বিভক্ত, ডাকসু নির্বাচন নিয়ে কি চাপে এনসিপি?
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তিন ভাগে বিভক্ত, ডাকসু নির্বাচন নিয়ে কি চাপে এনসিপি?

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন, তারা ছাত্র সংসদ নির্বাচনে চমক দেখাতে পারলে এনসিপির রাজনীতিতে ইতিবাচক সাড়া ফেলবে এমন ধারণা এনসিপি Read more

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

ভারতের রাজধানী দিল্লির চানক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে কয়েকটি হিন্দুত্ববাদী দল। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন