বরগুনা জেলার আমতলী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির চারজন সক্রিয় ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)-এ যোগদান করেছেন।বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় আমতলী উপজেলা বিএনপি পার্টি অফিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নবযোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন আমতলী উপজেলা ছাত্রদলের সভাপতি সোয়েব হেলাল ও সদস্য সচিব ইমরান খান। ছাত্রদলে নবযোগদানকারীরা হলেন, নাসিম মাহমুদ,ইমামুল হাসান আসিক,মো. রেদোয়ান মৃধা,আব্দুল্লাহ আল নোমানউপজেলা ছাত্রদলের সভাপতি সোয়েব হেলাল নবযোগদানকে স্বাগত জানিয়ে বলেন, ‘নতুন প্রজন্মের এই ছাত্রনেতাদের যোগদানের মাধ্যমে আমতলীতে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও দৃঢ় ও শক্তিশালী হবে।’উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ছাত্রসমাজের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রণী ভূমিকা পালন করছে। নবযোগদানকারী ছাত্রনেতারা দলের নীতি ও আদর্শ ধারণ করে আমতলী উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত করবেন।’নাসিম মাহমুদ বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির স্বয়ংক্রিয় প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিলাম। আমাদের লক্ষ্য ছিল একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। কিন্তু দুঃখজনকভাবে এনসিপিতে সেই সুযোগ নেই। বর্তমানে এনসিপির অনেক নেতা অফিস-আদালতসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এবং আওয়ামী লীগের লোকজনকে সুযোগ দিচ্ছে। তাই আমরা এনসিপি থেকে সরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছি।’আরেক নবযোগদানকারী ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যেই আমরা এনসিপি ত্যাগ করে ছাত্রদলে যোগদান করেছি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়াকে কিছুক্ষণ পর দাফন করা হবে
খালেদা জিয়াকে কিছুক্ষণ পর দাফন করা হবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। Read more

স্বাধীনতা দিবসে চী‌নের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
স্বাধীনতা দিবসে চী‌নের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জা‌নিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং। Read more

তিমি নিয়ে গবেষণায় মিলল স্ট্রোক ও ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা
তিমি নিয়ে গবেষণায় মিলল স্ট্রোক ও ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা

বিশেষ প্রজাতির গুজ বিকড তিমি পৃথিবীতে গভীরতম ডুব দেয়ার রেকর্ডধারী প্রাণী। এটি প্রায় ৯ হাজার ৮১৬ ফুট গভীরে ডুব দিতে Read more

আজ পবিত্র ঈদুল আজহা
আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার ( ৭ জুন) পবিত্র ঈদুল আজহা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় দেশে পবিত্র ঈদুল আজহা Read more

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান
জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে নিজেদের সহযোগিতা স্থগিত করবে ইরান। শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ Read more

‘বাংলাদেশের ক্ষমতায় জামায়াত আসলে ভারতকে চিন্তিত হতে হবে’
‘বাংলাদেশের ক্ষমতায় জামায়াত আসলে ভারতকে চিন্তিত হতে হবে’

বাংলাদেশে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তার সঙ্গে ভারতকে কাজ করতে হবে। কিন্তু জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন